food recipes

Kashmiri Dum Aloo Recipe: স্বাধীনতা দিবসের স্পেশাল ব্রেকফাস্টে গরম গরম লুচির সাথে বানাতে পারেন কাশ্মীরি আলুর দম

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৌমি দেবনাথ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাশ্মীরি আলুর দম। স্বাধীনতা দিবসের স্পেশাল ব্রেকফাস্টে গরম গরম লুচির সাথে বানাতে পারেন এই নিরামিষ আলুর দমটি।

Kashmiri Dum Aloo Recipe: গরম গরম লুচির সাথে কাশ্মীরি আলুর দম দারুণ লাগে খেতে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৌমি দেবনাথ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাশ্মীরি আলুর দম
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Kashmiri Dum Aloo Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সৌমি দেবনাথ আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন কাশ্মীরি আলুর দম। স্বাধীনতা দিবসের স্পেশাল ব্রেকফাস্টে গরম গরম লুচির সাথে বানাতে পারেন এই নিরামিষ আলুর দমটি। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

কাশ্মীরি আলুর দম তৈরির উপকরণগুলি হল:

• আলু

• গণেশ মার্কা সর্ষের তেল

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

• কাজুবাদাম

• পোস্ত

• শুকনো লঙ্কা

• মৌরি

• ফেটানো টক দই

• জিরে গুঁড়ো

• ধনে গুঁড়ো

• লাল লঙ্কা গুঁড়ো

• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

• গোটা জিরে

• তেজপাতা

• ফ্রেশ ক্রিম

• কসুরি মেথি

• ঘি

কাশ্মীরি আলুর দম তৈরির পদ্ধতি:

• প্রথমে আলুর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিলেন।

• তারপর আলুগুলি নুন-জলে অল্প সেদ্ধ করে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে সেদ্ধ করা আলুগুলি লাল লাল করে ভেজে তুলে নিলেন।

• এবার কাজুবাদাম, পোস্ত, মৌরি এবং শুকনো লঙ্কা জলে ভিজিয়ে মিহি করে বেটে নিলেন।

• তারপর ফেটানো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য জল যোগ করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেন।

• এরপর তাতে কাজু-বাদাম বাটা ও আরও কিছুটা জল যোগ করে আরও ভালো করে মিশিয়ে নিতেই গ্রেভি তৈরি হয়ে গেল।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিলেন।

• তারপর তাতে দিয়ে দিলেন গ্রেট করা আদা এবং অল্প হিং।

• এরপর আদার কাঁচা গন্ধ চলে গেলে গ্রেভির মিশ্রণটি দিয়ে দিলেন।

Read more:- ইলিশের মরসুমে ইউনিক কিছু রেসিপি বানাতে চান? বানিয়ে ফেলুন সুস্বাদু ডাব মালাই ইলিশ, রইল রেসিপি

• এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প চিনি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে গ্রেভি ফুটিয়ে নিলেন।

• তারপর তাতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলেন।

• আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ফ্রেশ ক্রিম, কসুরি মেথি এবং ঘি ছড়িয়ে দিতেই তৈরি সুস্বাদু কাশ্মীরি আলুর দম।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button