food recipes

Dhokar Dalna Recipe: অষ্টমী স্পেশাল ধোকার ডালনা বানিয়ে ফেলুন, লুচির সাথে দারুণ খেতে লাগবে

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হাওড়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সর শ্রেয়া কোলে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন অষ্টমী স্পেশাল ধোকার ডালনা। এই রেসিপি অষ্টমীতে লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট।

Dhokar Dalna Recipe: অষ্টমীর মেনুতে নিরামিষ ধোকার ডালনা দারুণ খেতে লাগে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হাওড়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সর শ্রেয়া কোলে অত্যন্ত যত্ন সহকারে বানালেন অষ্টমী স্পেশাল ধোকার ডালনা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Dhokar Dalna Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হাওড়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সর শ্রেয়া কোলে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন অষ্টমী স্পেশাল ধোকার ডালনা। এই রেসিপি অষ্টমীতে লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

অষ্টমী স্পেশাল ধোকার ডালনা তৈরির উপকরণগুলি হল:

• ছোলার ডাল

• কাঁচালঙ্কা

• টমেটো পেস্ট

• আদা

• আদা-রসুন বাটা

• নারকেল কুচি

• কালো জিরে

• গোটা জিরে

• মৌরি

• গণেশ মার্কা সর্ষের তেল

• হলুদ গুঁড়ো

• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• ধনে গুঁড়ো

• জিরে গুঁড়ো

• গরম মশলা গুঁড়ো

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

• ফেটানো টক দই

• কাজুবাদাম বাটা

• ঘি

অষ্টমী স্পেশাল ধোকার ডালনা তৈরির পদ্ধতি:

• প্রথমে মিক্সারে ছোলার ডাল, আদা, কাঁচালঙ্কা এবং নারকেল কুচি একসঙ্গে পেস্ট করে নিলেন।

• তারপর গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কালো জিরে, মৌরি ও গোটা জিরে ফোড়ন দিলেন।

• এরপর তাতে দিয়ে দিলেন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও অল্প চিনি।

• এবার ভালো করে মশলাটি কষিয়ে দিয়ে দিলেন ছোলার ডালের পেস্টটি।

• তারপর ভালো করে রান্না করে নিলেন, এরপর একটি কাগজের উপর মিশ্রণটি দিয়ে জমাট বাঁধিয়ে চৌকো চৌকো করে কেটে নিলেন।

• এবার কড়াইয়ে আরও কিছুটা গণেশ মার্কা সর্ষের তেল গরম করে ধোকাগুলি লাল লাল করে ভেজে তুলে নিলে।

• তারপর ওই তেলে কালো জিরে ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে আদা-রসুন বাটা ও টমেটো পেস্ট দিয়ে দিলেন।

• এরপর মশলাটি ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিলেন।

• এবার ফেটানো টক দই ও কাজু বাদাম পেস্টটি দিয়ে দিলেন।

Read more:- প্যান্ডেল হপিং ছাড়াও কলকাতার এই বিখ্যাত স্ট্রিট ফুডগুলোও চেখে দেখতে ভুলবেন না

• তারপর ভালো করে রান্না করে ধোকাগুলি দিয়ে দিলেন এবং গ্রেভির জন্য পরিমান মতো জলও ঢেলে দিলেন।

• এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে উপর থেকে গরম মশলা গুঁড়ো, ঘি ও কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল ধোকার ডালনা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button