Navami Special Mutton Recipe: মটন ছাড়া অসম্পূর্ণ মহানবমীর ভূরিভোজ, বাঙালি স্টাইলে বাড়িতে বানিয়ে নিন এই কষা মটন রেসিপিটি
নবমীতে পাতে রাখুন এই কষা মটন। গরম গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সাথে এই কষা মটনের কোনও তুলনাই হয় না। যদি আপনিও নবমীর দিন মটন রান্নার প্ল্যান করেন, তাহলে এখানে দেখে নিতে পারেন এই কষা মটনের রেসিপিটি।
Navami Special Mutton Recipe: এখানে রইল নবমীর জন্য কষা মটন তৈরির প্রয়োজনীয় উপকরণ এবং পদ্ধতিটি
হাইলাইটস:
- নবমী আসার সঙ্গে সঙ্গেই মটনের দোকানে পড়ে যায় লম্বা লাইন
- আর নবমীর ভূরিভোজ মানেই তা মটন ছাড়া একেবারে অসম্পূর্ণ
- তাই এই ভাবে একবার কষা মটন রেসিপিটি বানিয়ে নিন
Navami Special Mutton Recipe: পুজো মানেই হল জমিয়ে পেট ভরে খাওয়া-দাওয়া। চতুর্থী এবং পঞ্চমীতে রেস্তোরাঁয় বা ফাস্ট ফুড খেয়ে কাটিয়ে দিলেও অষ্টমী এবং নবমীতে তবে বাড়ির তৈরি খাবারই সেরা। অষ্টমীর দিন নিরামিষ লুচি এবং অন্য খাবারও পুজোর সময় যেন অমৃত মনে হয়। এবং পরের দিন নবমীর ভূরিভোজ তবে মাংস ছাড়া অসম্পূর্ণ মনে হয়। মোটামুটি ভোর থেকেই বাঙালিরা মটনের দোকানে ভিড় জমিয়ে লাইন দিতে শুরু করে।
We’re now on WhatsApp- Click to join
নবমীতে পাতে রাখুন এই কষা মটন। গরম গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সাথে এই কষা মটনের কোনও তুলনাই হয় না। যদি আপনিও নবমীর দিন মটন রান্নার প্ল্যান করেন, তাহলে এখানে দেখে নিতে পারেন এই কষা মটনের রেসিপিটি।
We’re now on Telegram- Click to join
কষা মটন তৈরি করার জন্য উপকরণ—
- ১ কেজি মটন
- ৩-৪ টে তেজপাতা
- ১ ইঞ্চি দারুচিনি
- ২-৩ টা বড় এলাচ
- ৫-৬ টা লবঙ্গ
- ২-৩টা ছোট এলাচ
- ১টি জয়িত্রি
- ২-৩ চামচ আদা-রসুন বাটা
- ৩ চামচ টক দই
- ২ চামচ লঙ্কা গুঁড়ো
- ১ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১ চামচ জিরে গুঁড়ো
- ১ চামচ হলুদ গুঁড়ো
- নুন (স্বাদমতো)
- ৪ টে পেঁয়াজ কুচি
- ধনেপাতা কুচি (সামান্য পরিমাণে)
- কাঁচালঙ্কা কুচি (ঝাল অনুযায়ী)
- সর্ষের তেল (পরিমাণ মতো)
কষা মটন তৈরির জন্য পদ্ধতি—
- প্রথমে ম্যারিনেশনের পালা, এর জন্য প্রথমে একটা বাটিতে মটনের টুকরো, নুন, আদা-রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল নিয়ে ভাল করে আগে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
- এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতেদিয়ে দিন গোটা গরম মশলা ফোড়ন।
- এরপর হালকা গন্ধ বেরোতে শুরু করলেই পেঁয়াজ কুচি দিয়ে তা সোনালি করে ভাজুন।
Read More- পুজোর মেনুতে রাখতে পারেন নিরামিষ দই পনির, বাড়ির সকলে মজা করে খাবে
- ম্যারিনেট করা মটনটি এরপর দিয়ে ভাল করে ভাজতে থাকুন। এই সময় যোগ করে দিন কয়েক দানা চিনি।
- এরপর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। এবার শুধু কষতে থাকুন।
- প্রয়োজন হলে সামান্য গরম জল দিয়ে ফের কষতে থাকুন। এবং মাংস নরম হলেই তা পুরো রেডি।
- এরপর সামান্য কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। এবং সঙ্গে রাখুন বাসন্তী পোলাও বা ফুলকো লুচি।
এইরকম আরও রেসিপি সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







