Bangla News

Suvendu Adhikari on WB Recruitment: পুজোর মুখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার ৪৫১৮৫ শূন্যপদে নিয়োগের ক্যাবিনেটে মিলল অনুমোদন

বলাই বাহুল্য যে এই সিদ্ধান্তে এবার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল রাজ্য। তবে নিয়োগের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হবে অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে।

Suvendu Adhikari on WB Recruitment: নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, এবার পুলিশ-স্কুলশিক্ষা দফতর সহ বিভিন্ন পদে নিয়োগ

হাইলাইটস:

  • এদিন সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
  • এবার ৪৫১৮৫ শূন্যপদে নিয়োগে অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে
  • এদিন নিয়োগ নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে? বিশদ জেনে নিন এখানে

Suvendu Adhikari on WB Recruitment: পুজোর মুখে ৪৫ হাজার নিয়োগ নিয়ে এবার বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকাল নবান্ন থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই এহেন ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ৪৫ হাজারের বেশি নিয়োগে এবার অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্কুলশিক্ষা দফতর এবং পুলিশ-সহ আরও বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে বলেই এদিন জানানো হয়েছে।

We’re now on Telegram- Click to join

বলাই বাহুল্য যে এই সিদ্ধান্তে এবার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল রাজ্য। তবে নিয়োগের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করা হবে অর্থ দপ্তরের অনুমোদন সাপেক্ষে। এদিকে নতুন নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকেই।

অন্যদিকে নিয়োগ নিয়ে এদিন কী কী ঘোষণা হয়েছে, একনজরে দেখে নিন:-

  • টেকনিক্যাল এডুকেশন বিভাগে মোট নিয়োগ— ১৮৮৬
  • পঞ্চায়েত এবম গ্রামোন্নয়ন বিভাগে মোট নিয়োগ— ৭১১৯
  • ডেপুটি কমিশনার, সাব ইন্সপেক্টর, লেডি কনস্টেবল, ইন্সপেক্টর-সহ পুলিশ বিভাগে মোট নিয়োগ— ৯৯৬
  • স্কুলশিক্ষা দফতরে মোট নিয়োগ— ৩৩১৯৯ শূন্যপদে
  • আপার প্রাইমারির শূন্যপদে মোট নিয়োগ— ৬০৫২

We’re now on WhatsApp- Click to join

  • পাস গ্রেড শিক্ষক পদে মোট নিয়োগ— ১০৩২
  • স্কুলের সহ শিক্ষক পদে মোট নিয়োগ— ১২,৩৪৩
  • প্রাথমিক শিক্ষক পদে মোট নিয়োগ— ৪৪৩২
  • প্রধান শিক্ষক/শিক্ষিকা পদে মোট নিয়োগ— ৪৩৯৪
  • পিজি শিক্ষক পদে নিয়োগ— ২৩
  • রাজ্যে মোট ৪৫১৮৫ নিয়োগে এবার অনুমোদন মিলল অর্থ দফতরের।

Read More- মাঝরাতেই গ্রেফতার সিজেপি নেতা আশুতোষ, সৌরভ, অজিঙ্কে! মধ্যরাতে পোস্ট করে জানাল সিজেপি-র প্রধান

এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ চা বাগানের জন্যও ছিল ঘোষণা। বন্ধ রয়েছে ২১টি চা বাগান। সরকারের তরফে উৎসবের জন্য সেখানে শ্রমিকদের অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫ হাজার টাকা করে দেওয়া হবে বলেই এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং সূত্রের খবর অনুযায়ী, নিয়ম মেনে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও এদিন বলা হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button