Ritabrata Banerjee: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত এবার খারিজ করল কলকাতা হাইকোর্ট
অর্থাৎ, রাজ্যে বিরোধী দলনেতার পদ আগামী ১০ দিন শূন্যই থাকছে। কেবল তা-ই নয়, বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানকে বাছাইয়ের সিদ্ধান্তও এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
Ritabrata Banerjee: মাত্র ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন বিরোধী দলনেতা বেছে নিতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
হাইলাইটস:
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রায় খারিজ করল হাইকোর্ট
- নতুন বিরোধী দলনেতা বেছে নিতে হবে স্পিকারকে
- এর সঙ্গে ১০টি পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট
Ritabrata Banerjee: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিয়েছিলেন স্পিকার রথীন্দ্র বসু। শুক্রবার অর্থাৎ গতকাল স্পিকারের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। এ প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ‘বিরোধী দলনেতা’ বাছাইয়ে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে।
We’re now on Telegram- Click to join
অর্থাৎ, রাজ্যে বিরোধী দলনেতার পদ আগামী ১০ দিন শূন্যই থাকছে। কেবল তা-ই নয়, বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানকে বাছাইয়ের সিদ্ধান্তও এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ জারি করার সময় ১০টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন বিচারপতি। We’re now on WhatsApp-
https://whatsapp.com/channel/0029VaveRry1iUxbuDHrpy3K
গত ৩রা জুন বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছিলেন বিধানসভার স্পিকার। বিরোধী দলের মুখ্যসচেতক হিসেবে মান্যতা দেন আখরুজ্জামানকে। স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
HIGH COURT OVERTURNS KEY APPOINTMENT
In a significant development in West Bengal politics, the Calcutta High Court has cancelled Ritabrata Banerjee’s appointment as Leader of the Opposition in the Bengal Assembly.
The court's decision overturns the appointment, putting the… pic.twitter.com/WWLdAeSQqw
— Diganta Guha (@diganta_guha) November 27, 2026
এর আগে এই মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ শুনেছিল। শুনানি শেষেই এই মামলাটি পাঠানো হয় একক বেঞ্চে। গতকালই সেই মামলাতেই এবার রায় ঘোষণা দেন বিচারপতি রাও। আদালতে শোভনদেবের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতের হয়ে শুনানিতে হাজির ছিলেন তাঁর আইনজীবী জয়দীপ কর।
এদিন স্পিকারের সিদ্ধান্ত খারিজ করার রায় এবার ঘোষণা করতে গিয়ে কয়েকটি পর্যবেক্ষণের কথাও জানান হাইকোর্টের বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ যে, স্পিকার বিরোধী দলনেতা বাচাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেননি। একটি পক্ষকে বহু বার সুযোগ দেওয়া হয়েছে। অন্য পক্ষকে তাদের বক্তব্য জানানোর সুযোগ থেকে তিনি বঞ্চিত করা হয়েছে বলে জানান। বিচারপতির বক্তব্য যে, “যখন স্পিকার ৫৮ জন বিধায়ককে বক্তব্য জানানোর সুযোগ দিয়েছিলেন, ঠিক তখন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেই সুযোগ দেওয়া উচিত ছিল তৃণমূলের অন্য প্রতিনিধিদেরও।”
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের মধ্যে কোনওরকম অস্বাভাবিকতা দেখছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যখনই আমাদের স্পিকার ডাকবেন আমরা যাব। আমরা তাঁর সামনে আমাদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে হাজির হব।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







