Bangla News

Abhishek Banerjee: ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের! কেন পুলিশের দ্বারস্থ হলেন বাবুন বন্দ্যোপাধ্যায়?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০২৪ সাল থেকেই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে একাধিকবার হুমকি, ক্লাব দখল ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটেছে ঘটনা।

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে ভয় দেখানো থেকে কাজে বাধার মত গুরুতর অভিযোগ… আর কোন অভিযোগ রয়েছে?

 

হাইলাইটস:

  • সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়
  • এদিন অভিষেকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়
  • কালীঘাট থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরই কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরই কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। সরকারি কাজে হস্তক্ষেপ, রক্তদান শিবিরে বাধা দেওয়া এবং ভয় দেখানোর মতো গুরুতর একাধিক অভিযোগ আনেন অভিষেকের বিরুদ্ধে। কালীঘাট থানায় গিয়ে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়।

We’re now on Telegram- Click to join

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় দ্বারস্থ বাবুন বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০২৪ সাল থেকেই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে একাধিকবার হুমকি, ক্লাব দখল ও সরকারি কাজে বাধা দেওয়ার মতো ঘটেছে ঘটনা। তাঁর দাবি যে, দীর্ঘদিন ধরেই এই ধরনের পরিস্থিতির তাঁকে মুখোমুখি হতে হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পুলিশের দ্বারস্থ হওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

We’re now on WhatsApp- Click to join

কেবল রক্তদান শিবিরে বাধা দেওয়া কিংবা ভয় দেখানোই নয়, তাঁর জমা দেওয়া অভিযোগপত্রে আরও একগুচ্ছ গুরুতর আইনি অভিযোগের উল্লেখও রয়েছে। অভিযোগ যে, সরকারি কাজে কর্মচারীদের তাঁদের কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের চেষ্টা, বিচার-বিভাগীয় কার্যক্রমে নিযুক্ত সরকারি কর্মচারীদের ইচ্ছাকৃতভাবে অপমান করার এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন মতো ঘটনা ঘটেছে।

এছাড়া, সাধারণ মানুষকে ভারতের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে কাজ করা এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে উসকানি দেওয়ার চেষ্টা ও বিচারবিভাগ এবং সাংবিধানিক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্ররোচিত করার উদ্দেশ্যে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও আবেদনপত্রে তোলা হয়েছে।

Read More- শেখ হাসিনার ফেরার পর উচ্চ সতর্কতা বাংলাদেশে, মোতায়েন ১০৮টি আধাসামরিক বাহিনী

এদিকে, বাবুন বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন রয়েছে দীর্ঘদিনের। অতীতে প্রকাশ্যেই বাবুনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বাবুনের রাজনৈতিক অবস্থান এবং বিজেপি নেতৃত্বের সাথে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে ফের নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button