Entertainment

Mimi Chakraborty Wedding: বাঙালিবাবুর সাজে হাজির মিমির হবু বর সিদ্ধার্থ, লক্ষ্মীবারেই আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

গতকাল সন্ধ্যায় আইনি বিয়ের আগে অভিনেত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিল শ্বশুরবাড়ির তত্ত্ব। এদিন চূড়ান্ত ব্যস্ত ছিলেন হবু বর। হবু ননদ তত্ত্ব নিয়ে ঢুকতেই দিদির সাথে দাঁড়িয়ে তদারকিও করেছেন।

Mimi Chakraborty Wedding: অভিনেত্রীর আইনি বিবাহবাসরে এ যেন চাঁদের হাট, সমাজমাধ্যমে ভাগ করলেন বাগদানের ছবি

 

হাইলাইটস:

  • সিদ্ধার্থের সঙ্গে লক্ষ্মীবারেই আইনি বিয়ে সারলেন মিমি
  • আইনি বিয়ের পাশাপাশি বাগদানও সেরেছেন নায়িকা
  • সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন মিমির জা?

Mimi Chakraborty Wedding: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লক্ষ্মীবারেই আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সাথে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন মিমি। এদিন সমাজ মাধ্যমে বাগদানের ছবিও প্রকাশ করলেন অভিনেত্রী।

We’re now on Telegram- Click to join

গতকাল সন্ধ্যায় আইনি বিয়ের আগে অভিনেত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিল শ্বশুরবাড়ির তত্ত্ব। এদিন চূড়ান্ত ব্যস্ত ছিলেন হবু বর। হবু ননদ তত্ত্ব নিয়ে ঢুকতেই দিদির সাথে দাঁড়িয়ে তদারকিও করেছেন। ফুলের সাজে ঝলমলে আলো অনুষ্ঠানস্থল। পৌঁছে যান দুই বাড়ির সদস্যরাও। বাড়িতে প্রবেশের আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ত্রমিলা ভট্টাচার্য। জায়ের সঙ্গে সম্পর্ক থেকে হবু দম্পতির বিয়ের সাজ নিয়ে হাসিমুখে অনেক কথাই বলেছেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

ত্রমিলা জানান, “আমার থেকে অনেকটাই ছোট মিমি। খুব কাছ থেকেই ওকে দেখেছি। ভীষণ ভালো কথা বলে, ও খুব ভালো মেয়ে। ওঁর পরিবারের সকলেই খুব ভালো। পাহাড়ে বিয়ে হচ্ছে বলে আমরা যেতে পারছি না। আসলে তখন আমার মেয়ের পরীক্ষা শুরু। ওঁর আমাদের বাড়িতে যাতায়াত আছে, ফোনে কথাও হয়, পুজোয় জামাকাপড়ও লেনদেন হয়। আজকের অনুষ্ঠানটাও সুন্দরভাবে ওঁরা ম্যানেজ করছে। মিমি এবং সিদ্ধার্থ কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের সব কাজই করছে।”

এছাড়া, মিমি এবং সিদ্ধার্থের প্রেমের সূত্রপাত কীভাবে? এবার আইনি বিয়ের সন্ধ্যায় সিক্রেট ফাঁস করলেন মিমির হবু জা ত্রমিলা। তিনি বলেছেন, “আমার ননদের বন্ধুর সূত্রেই ওঁদের দুজনের আলাপ। তবে দুজনকে বেশ ভালো মানিয়েছে। আমার শ্বশুরবাড়িও ভীষণ মর্ডান। তাঁরা সকলেই ভীষণ ওপেন মাইন্ডেড।”

Read More- সন্তানকে কোলে নিয়ে একা মায়ের লড়াই! মুক্তি পেল মিমি চক্রবর্তীর ‘তাণ্ডব’ ছবির পয়লা পোস্টার

এদিন কলকাতায় মিমির বউভাতের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, “ঘরোয়াভাবেই ছোট করে আয়োজন করা হবে বউভাতের।” ত্রমিলাকে তাহলে কী বলে ডাকবেন মিমি? একগাল হেসে তিনু জবাব দেন, “আমাকে কী বলে ডাকবে সেটা আমার মেয়ের সাথে কথা বলে ওঁরাই ঠিক করবে।” এদিন মিমিকে সোনা মেয়ে বলে সম্বোধন করে আরও একটা বিষয় জানিয়েছেন, “সোনা ছাড়া কী মুখ দেখা যায় সোনা মেয়ের?”

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button