Tandav Movie: সন্তানকে কোলে নিয়ে একা মায়ের লড়াই! মুক্তি পেল মিমি চক্রবর্তীর ‘তাণ্ডব’ ছবির পয়লা পোস্টার
ছবির শুরু হয়ে গিয়েছে শুটিংও। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ছবির নাম হচ্ছে ‘তাণ্ডব’। এবারেও এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
Tandav Movie: সারা গায়ে রক্তে ভর্তি! প্রকাশ্যে এল মিমি চক্রবর্তীর ‘তান্ডব’ ছবির প্রথম পোস্টার, দেখে নিন
হাইলাইটস:
- সন্তানকে বুকে আঁকড়ে রেখে একা মায়ের লড়াই
- সারা গায়ে রক্ত নিয়ে সন্তানকে বাঁচাতে মরিয়া মিমি
- প্রকাশ্যে এল মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার
Tandav Movie: প্রায় ১২ বছর পর ফের প্রাক্তনের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, বেশ কিছুদিন আগেই এই খবরটি নিয়ে শোনা যাচ্ছিল গুঞ্জন। এর পরই জানা যায়, রাজ চক্রবর্তীর
ছবির শুরু হয়ে গিয়েছে শুটিংও। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ছবির নাম হচ্ছে ‘তাণ্ডব’। এবারেও এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
We’re now on Telegram- Click to join
এবার প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল পোস্টার
ছবির পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরই মাঝখানে কন্যা সন্তানকে বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীকে দেখলেই বোঝা যাচ্ছে যে, তিনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পরেছেন। মিমির সারা গায়ে রক্তে ভর্তি। এই পোস্টারটি দেখলেই বোঝা যাচ্ছে যে, শত্রুদের সাথে একাই মোকাবিলা করতে দেখা যাবে অভিনেত্রী মিমিকে।
We’re now on WhatsApp- Click to join
এই ছবিতে মিমি চক্রবর্তীর চরিত্রের নাম হল ‘জয়ী’। জয়ীর চোখের সামনে একটি হত্যা হয়, তারপর থেকেই পুরোপুরি বদলে যায় তার জীবন। এরপরই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। জীবন যুদ্ধ টিকে থাকার লড়াইয়ে কে জিতবে? জয়ী মিমি নাকি খুনিরা?
The makers of #Tandob unveiled the official first look poster featuring #MimiChakraborty holding a child! Exclusive set stills also reveal #GauravChakrabarty as her husband, Siddharth, in this gripping survival thriller.#TandobFirstLook #BengaliCinema #OTTRelease
(1/2) pic.twitter.com/5mUvBpz2JW— SD Filmy News (@SDFilmyNews) November 25, 2026
কারা এবং কেন মিমি ও তার সন্তানের ক্ষতি চায় কেউ, কেনই বা মিমির পাশে নেই গৌরব? এই একা লড়াইয়ে কতটা জিততে পারবে মিমি? ছবির গল্পই বা কি নিয়ে তৈরি? সবটাই ধীরে ধীরে জানা যাবে। এই ছবি প্রথম ঝলক মুক্তি পাবে আগামী মাসেই । বাংলা জি ৫-এর সাথে মিমি চক্রবর্তীর এটিই প্রথম মৌলিক কাজ।
Read More- কলকাতাতেই সাতপাক ঘুরবে মিমি, কালিম্পংয়ে হবে তিন দিনের বিশেষ অনুষ্ঠান, এমনটাই জানালেন মিমির মামা
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর শুভশ্রীর সাথে সম্পর্ক শুরু হওয়ার পর মিমির সাথে তৈরি হয়ে যায় দূরত্ব। যদিও গত বছরই শুভশ্রীর একটি ভিডিও থেকে বোঝা যায়, পুরনো বন্ধুত্ব ফের নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তাঁরা। এবার রাজের প্রযোজনায় ফের মিমির এহেন অভিনয় যে সব সম্পর্ককে আবারও নতুন করে সজীব করে তুলছে তা বেশ বলাই বাহুল্য।
উল্লেখ্য, এই সিনেমায় মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। অভিনয় করবেন অর্ণ মুখোপাধ্যায়ও। নেতিবাচক চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







