Politics

Election Commission-TMC: ‘তৃণমূল কংগ্রেস’ সংক্রান্ত বিবাদে ফের মমতা-ঋতব্রতকে নোটিস জাতীয় নির্বাচন কমিশনের

জাতীয় নির্বাচন কমিশনের নোটিস অনুযায়ী, এই মামলায় আবেদনকারী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রতিপক্ষ হিসেবে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Election Commission-TMC: আগামীকালই কী তবে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত? কী জানা যাচ্ছে এ বিষয়ে? জেনে নিন

 

হাইলাইটস:

  • তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ইস্যুতে তৈরি বিবাদ
  • কমিশনে ডাক পড়ল মমতা-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
  • এই গুরুত্বপূর্ণ শুনানিতে নজর রাজনৈতিক মহলের

Election Commission-TMC: তৃণমূল কংগ্রেসের ‘জোড়াফুল’ প্রতীক এবং তৃণমূলের নাম নিয়ে দুই শিবিরের দ্বন্দ্ব ইস্যুতেই নির্বাচন কমিশনে এবার ডাক পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। দুজনকেই নোটিস পাঠাল এবার জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ ২৭শে নভেম্বর অর্থাৎ শুক্রবারই এই সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে নয়া দিল্লিতে। ওই দিন দুপুর ৩টে নাগাদ দিল্লির নির্বাচন সদনে শুনানির জন্য দু’পক্ষকেই হাজির থাকতে বলা হয়েছে।

We’re now on Telegram- Click to join

জাতীয় নির্বাচন কমিশনের নোটিস অনুযায়ী, এই মামলায় আবেদনকারী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রতিপক্ষ হিসেবে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দু’জনকেই শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে হবে, এমন কোনও রকম বাধ্যবাধকতা নেই। চাইলে নিজেদের আইনজীবীর মাধ্যমেও তাঁরা কমিশনের কাছে বক্তব্য তুলে ধরতে পারবেন। গত ১৯শে নভেম্বর এই নোটিস পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে।

We’re now on WhatsApp- Click to join

নির্বাচনী প্রতীক সংরক্ষণ এবং বরাদ্দ সংক্রান্ত বিধির ১৫ নম্বর অনুচ্ছেদের অধীনে হতে চলেছে এই শুনানি। কোনও স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে এই বিভাজন হলে বা দলের উপর অধিকার নিয়ে একাধিক গোষ্ঠী দাবি জানালে এই বিধির অধীনে শুনানি জানায় জাতীয় নির্বাচন কমিশন। দু’পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় সমস্ত নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের।

এ রাজ্যের পাশাপাশি মেঘালয় এবং ত্রিপুরাতেও স্বীকৃত রাজনৈতিক দল হল তৃণমূল কংগ্রেস। এর ফলে তৃণমূল সংক্রান্ত এই বিবাদে নির্বাচন কমিশনের শুনানি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই গণ্য করা হচ্ছে। এদিকে তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কী দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন, তার বিশদ উল্লেখ নেই কমিশনের পাঠানো এই চিঠিতে।

Read More- ৩০শে অক্টোবর মুখোমুখি হবে মমতা এবং ঋতব্রত শিবির, নির্বাচন কমিশন কি ওইদিনই বলে দেবে ‘আসল তৃণমূল’ কে?

আগামী কালের এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কী অবস্থান নেন, নিজেদের দাবির পক্ষে তাঁরা কী যুক্তি তুলে ধরেন, তা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস বিবাদ কোন দিকে এবার মোড় নেয় এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে কী কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button