Abhishek Banerjee: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলল বুলডোজার, ভাঙা হল একের পর এক অস্থায়ী কাঠামো
পুরসভা সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা দখল করে বেআইনি ভাবে অস্থায়ী কাঠামোগুলি তৈরি করা হয়েছিল। তাই পুরসভার পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগেই এই সিদ্ধান্ত।
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সকাল হতেই চলল বুলডোজার অ্যাকশন
হাইলাইটস:
- সকাল থেকেই পুলিশি অ্যাকশন অভিষেকের বাড়ির সামনে
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে চলল বুলডোজার
- ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগেই ভেঙে ফেলা হল কাঠামো
Abhishek Banerjee: আগেই পুরসভার নোটিস দেওয়া হয়েছিল। এবার চলল বুলডোজার। আজ সকালে কালীঘাটের ১২১ নম্বর বাড়ির সামনে হাজির বুলডোজার, পুলিশ বাহিনী এবং কলকাতা পুরসভার কর্মীরা। ভেঙে গুড়িয়ে দেওয়া হল সাংসদের বাড়ির সামনের ফুটপাথে তৈরি অস্থায়ী বাঁশ এবং লোহার কাঠামো।
We’re now on Telegram- Click to join
পুরসভা সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাস্তা দখল করে বেআইনি ভাবে অস্থায়ী কাঠামোগুলি তৈরি করা হয়েছিল। তাই পুরসভার পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগেই এই সিদ্ধান্ত। উত্তেজনা এড়াতে গোটা এলাকাকে ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
We’re now on WhatsApp- Click to join
এদিন কেবল বাঁশ বা টিনের কাঠামোই নয়, তাঁর বাড়ির বাইরে ফুটপাথের উপরে বসানো একটি লোহার গেটও খুলে ফেলার কাজও শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে ফুটপাথের উপরে থাকা অস্থায়ী টিন এবং বাঁশের শেড ভেঙে ফেলা হয়। সেটি ভাঙা সম্পূর্ণ হতেই বাঁশ ও টিন-সহ নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়ে যান পুর কর্মীরা। ফুটপাথ পরিষ্কার করা হয়। বাড়ির সীমানা প্রাচীরের বাইরের দিকে থাকা অতিরিক্ত লোহার গেটটিও ইডিমা আয়রন কাটার দিয়ে কেটে ব্যবস্থা করা হয় সরানোর। অভিযোগ ছিল যে, ওই গেটের কারণেই দখল হয়েছিল ফুটপাথের একাংশ।
Temporary structure outside Abhishek Banerjee's residence at kalighat was removed by the KMC using Bulldozer in the presence of Kolkata Police this morning . pic.twitter.com/a2ukuc1ZfC
— Syeda Shabana (@JournoShabana) November 12, 2026
এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্যই গোটা এলাকায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। কেবল কালীঘাট থানার পুলিশই নয়, অন্যান্য থানা থেকে আসা পুলিশকর্মী, র্যাফ, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও এলাকায় দেখা যায়। বাড়ির সামনে এবং পিছনের রাস্তাতেও নিরাপত্তার কড়াকড়ি ছিল। নির্দিষ্ট সময় মেনে সেখানে পৌঁছন পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ-সহ একাধিক বিভাগের কর্মীরা। সকাল থেকেই শেড খোলার কাজও এবার শুরু হয়।
Read More- ‘আপনি হলেন মানুষের চাকর’, পুলিশের দিকে আঙুল তুলে তেড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
গত কয়েক দিন ধরেই এই অস্থায়ী কাঠামো ঘিরেই বিতর্ক চলছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল যে, ফুটপাথের উপরে বাঁশ এবং টিন দিয়ে তৈরি করা ছাউনির কারণেই সাধারণ মানুষের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছিল। পথচারীদের এই চলাচলের জায়গা আটকে যাওয়ায় তাঁদের অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। সেই অভিযোগের মধ্যেই এবার আজ পুরসভার উদ্যোগেই সরিয়ে দেওয়া হল কাঠামোটি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







