Abhishek Banerjee: ‘আপনি হলেন মানুষের চাকর’, পুলিশের দিকে আঙুল তুলে তেড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
মূলত, রণক্ষেত্র রূপ নিয়েছে কালীঘাট চত্বর। রাতভর ধরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাত দুটো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর স্লোগান দেওয়াকে ঘিরে শুরু হয় উত্তেজনা।
Abhishek Banerjee: জন্মদিনের রাতেই পুলিশের সাথে তীব্র বাদানুবাদে জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
হাইলাইটস:
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর স্লোগান ঘিরে উত্তেজনা
- এদিন পুলিশের বিরুদ্ধে আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
- এই নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে চলে পাল্টা স্লোগান লড়াই
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এবার তুমুল উত্তেজনা। মিডনাইট বার্থডে সেলিব্রেশনের পরিবর্তে উত্তেজনা আর সংঘর্ষ! পুলিশের সাথে তীব্র বাদানুবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে রাস্তায় ফেলে। মারা হয়েছে আধলা ইট ছুড়েও। পুলিশ বিজেপি কর্মীদের ধরছে না।
We’re now on Telegram- Click to join
মূলত, রণক্ষেত্র রূপ নিয়েছে কালীঘাট চত্বর। রাতভর ধরে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। রাত দুটো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চোর স্লোগান দেওয়াকে ঘিরে শুরু হয় উত্তেজনা। অভিষেক সমর্থক বনাম বিজেপি সমর্থকদের মধ্যে লড়াই চলে স্লোগানের। অভিষেকের ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলেও ওঠে অভিযোগ। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে আসেন। নিজে বাড়ির বাইরে এসে অভিষেক পুলিশের সাথে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন।
We’re now on WhatsApp- Click to join
বাড়ির সামনে থেকে অভিষেককে উঠে যেতে বলা হলে রেগে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক মেজাজ হারিয়ে বলেন, “জায়গা আমি খালি করব না। এখানেই বসে থাকবো। এটা কী আপনার পৈত্রিক সম্পত্তি?”। পাল্টা বলেন পুলিশও, “এটা কারোরই পৈত্রিক সম্পত্তি নয়”। এই কথা শুনেই আরও ক্ষিপ্ত হয়ে পড়েন অভিষেক। রীতিমতো তেড়ে গিয়ে অভিষেক বলেন, “শুনুন, আপনি হচ্ছেন পাবলিক সার্ভেন্ট। আর আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি হলেন মানুষের চাকর। আর আমি মানুষের নির্বাচিত প্রতিনিধি।”
A BJP supporter was creating a ruckus outside Abhishek Banerjee’s residence, raising slogans and confronting the police.
All their supporters have become so blinded by political hatred that even intimidation and hooliganism become acts of celebration when done against the… pic.twitter.com/WgqYhUzCeJ
— Rajat Jain (@RajatJain) November 7, 2026
এদিন আরেক বিস্ফোরক অভিযোগও ওঠে, বিজেপি কর্মীরা পুলিশকেও মেরেছে, পুলিশের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের ছেলেদের কীভাবে তুলছেন? ঠিক রাত আড়াইটের সময়েতে তাণ্ডবলীলা চালানো হচ্ছে? নীরব দর্শকের মতো দেখবেন আপনারা। আপনারা ভাবছেন কিছু দেখিনি আমরা? ভিডিও রেকর্ড করে রাখিনি? ওরা বারবার আসবে, ওদের সুযোগ আপনারা দেবেন! পৈত্রিক সম্পত্তি নাকি ওদের, কেউই যখন বাইরে বসবে না। তাহলে ওরা কোথায় দাঁড়িয়ে? নিজস্ব প্রপার্টিতে দাঁড়িয়ে নাকি? ন্যাকামো মারছেন আপনারা?
Read More- সিঙ্গুরে ফের ফিরছে শিল্প! অশোক লেল্যান্ডের সাথে এবার প্রাথমিক আলোচনা
শুনুন আপনি যে এই এটা (ব্যাচ) পরে রয়েছেন, এটি পদ্মফুল নয়, তাই দালালিটা কম করুন। আমাদের একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গিয়েছেন। যদি ১৫ মিনিটের মধ্যে না ছাড়েন, তাহলে থানার বাইরে গিয়েও বসব আমি।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







