Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’র দুর্গে হবে ফের জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি, সাহেবের ‘দোসর’র সঙ্গে উচ্ছেবাবু আদৃত!
সূত্রের খবর অনুযায়ী, এবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে পা রাখতে চলেছেন আদৃত রায় ‘উচ্ছেবাবু’। তবে কেবল এই টেলি অভিনেতাই নন। টলিপাড়ার আরেক অভিনেতাকে সারপ্রাইজ হিসেবে দেখতে পাবেন দর্শকরা।
Bigg Boss Bangla: খেলার মারপ্যাঁচ বুঝে শোয়ের মোড় কতটা ঘোরাতে পারেন সাহেব এবং আদৃত? এবার সেটাই দেখার অপেক্ষা
হাইলাইটস:
- ‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি
- জোড়া এন্ট্রি নিতে পারেন সাহেব এবং আদৃত
- সাহেব এবং আদৃত কতটা ঘোরাবেন খেলা?
Bigg Boss Bangla: একেরপর এক ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জমে উঠেছে হাউসের কেমিস্ট্রি। বিগ বস বাংলা’র এখন টিআরপি হল উর্দ্ধগামী। প্রতিদিনই যেই ভাবে ‘বিগ বস বাংলা’র ঘরের সমীকরণ বদলাচ্ছে, তা দেখেই নাকি গিরগিটিদেরও লজ্জা পাওয়ার এবার হয়তো জোগাড়! অন্তত এমনই মত শোয়ের একনিষ্ঠ দর্শকের। প্রতিযোগীদের টাস্কের নামে হাইভোল্টেজ ড্রামা আর একে-অপরের প্রতি আচরণ দেখে এবার রীতিমতো ভ্রুযুগল উঁচিয়েছেন একাংশ। এবার সিনে পাড়ার অন্দরে নতুন খবর। ফের নাকি হতে চলেছে ‘বিগ বস বাংলা’র ঘরে জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর অনুযায়ী, এবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে পা রাখতে চলেছেন আদৃত রায় ‘উচ্ছেবাবু’। তবে কেবল এই টেলি অভিনেতাই নন। টলিপাড়ার আরেক অভিনেতাকে সারপ্রাইজ হিসেবে দেখতে পাবেন দর্শকরা। আগামী কালই মুম্বাই পাড়ি দেবে সাহেব, এমনটাই খবর। এদিকে অভিনেতার বিয়ের খবরের গুঞ্জন রয়েছে সর্বত্র। অপরদিকে আদৃতও দর্শকদের পছন্দের মানুষ। টেলিভিশনের দুই বড় নাম বলা যেতে পারে তাঁদের।
অন্যদিকে, ফিসফাস, গোড়া থেকে গররাজি থাকলেও এবার নাকি সাহেব ভট্টাচার্য ‘বিগ বস বাংলা’র দূর্গে যাচ্ছেন। অতঃপর,নন্দিনী এবং রাজবীর ঝগড়া থেকে জীতু এবং সৃজলার প্রেম-প্রেমভাব, এসবের মাঝেই যে এবার ‘বিগ বস’-এ নয়া টুইস্ট আসতে চলেছে, তেমনটা বেশ আন্দাজ করাই যায়!
We’re now on WhatsApp- Click to join
তবে এই অবশ্য প্রথম নয় যে ‘বিগ বস বাংলা’র ঘরে পুজোর মরশুমেও জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে সৌরভ দাস ও রণিতা দাসকে দেখতে পেয়েছিলেন দর্শকমহলরা। তবে যদিও ফের একবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের সদস্য তালিকায় এবার ডবল ধামাকা!
Read More- প্রভাসের আদিপুরুষের প্রথম দিনের বক্স অফিস সংগ্রহের সমকক্ষ হতে পারলো না রণবীরের রামায়ণ
এছাড়া বিগ বসের ঘরে নতুন সদস্য হিসেবে সাহেব ও আদৃত খেলার মারপ্যাঁচ বুঝে ঘোরাতে পারেন কতটা মোড়? এবার সেটাই দেখার বিষয়। যদিও এই দুই অভিনেতার পক্ষ থেকে এখনও অবধি কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে, ইতিমধ্যেই জল্পনার পালে হাওয়াই লেগেছে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







