CM Suvendu Adhikari on Singur: সিঙ্গুরে ফের ফিরছে শিল্প! অশোক লেল্যান্ডের সাথে এবার প্রাথমিক আলোচনা
উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে ২০০৬ সালে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সিঙ্গুরে। কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয় তিন ফসলি জমি অধিগ্রহণের অভিযোগে।
CM Suvendu Adhikari on Singur: এদিন সিঙ্গুরে ফের শিল্প গড়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হাইলাইটস:
- সিঙ্গুরে ফের নতুন করে শিল্প গড়ার পরিকল্পনা রাজ্য সরকারের
- জানুয়ারিতেই হবে পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো
- হুগলির সিঙ্গুরে ফের শিল্প গড়ার উদ্যোগে এগোল সরকার
CM Suvendu Adhikari on Singur: ফের শিল্প গড়ার উদ্যোগ হুগলির সিঙ্গুরে রাজ্য সরকারের। ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সাথে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের হয়েছে আলোচনা। গতকাল নিউটাউনে রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের আমলে ২০০৬ সালে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি তৈরির কারখানা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সিঙ্গুরে। কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন শুরু হয় তিন ফসলি জমি অধিগ্রহণের অভিযোগে। দীর্ঘ আন্দোলনের পরই সিঙ্গুর থেকে এই প্রকল্প সরিয়ে নেয় টাটা গোষ্ঠী। অনিচ্ছুক কৃষকদের জমি ২০১১ সালে ক্ষমতায় এসে ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সিঙ্গুরে শিল্পায়নের বিষয়টি বহুবার আলোচনায় উঠে এসেছে।
We’re now on WhatsApp- Click to join
তবে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, কৃষকদের উপর গুলি চালানোর কোনও প্রশ্নই নেই শিল্পের জন্য জমি নিতে গিয়ে। তবে শিল্পের স্বার্থেই জমি কেনার প্রয়োজন হলে উদ্যোগী হবে সরকার। তাঁর দাবি যে, ইতিমধ্যে বহু সরকারি জমি উদ্ধারও করা হয়েছে। তিন মাসের মধ্যে বিভিন্ন সংস্থাকে সেই জমি কাজে লাগানোর নির্দেশও জারি করা হয়েছে। আর তা না হলে সরকারকে জমি ফিরিয়ে দিতে হবে। জমি কিনে ল্যান্ড ব্যাঙ্ক তৈরির জন্য নাবার্ডের সাথেও চলছে আলোচনা। সরকারের হাতে থাকা ও উদ্ধার হওয়া জমিকে কাজে লাগিয়ে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে আগামী কয়েক মাসে বলেও তিনি জানান।
🚨🚨 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚: 𝗦𝗜𝗡𝗚𝗨𝗥’𝗦 𝗠𝗔𝗡𝗨𝗙𝗔𝗖𝗧𝗨𝗥𝗜𝗡𝗚 𝗗𝗥𝗘𝗔𝗠 𝗖𝗢𝗨𝗟𝗗 𝗕𝗘 𝗖𝗢𝗠𝗜𝗡𝗚 𝗕𝗔𝗖𝗞! 🏭
Nearly two decades after the Tata Nano chapter, 𝗦𝗜𝗡𝗚𝗨𝗥 𝗜𝗦 𝗕𝗔𝗖𝗞 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗜𝗡𝗗𝗨𝗦𝗧𝗥𝗜𝗔𝗟 𝗦𝗣𝗢𝗧𝗟𝗜𝗚𝗛𝗧! West Bengal CM Suvendu Adhikari… pic.twitter.com/zQJayG7Cen
— Infra Adda of West Bengal (@InfraAddaofWB) November 5, 2026
শিল্পায়নের প্রসঙ্গে সজ্জন জিন্দলের পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী জানুয়ারিতে ওই প্রকল্পের ভূমিপুজো করার ইচ্ছা রয়েছে বলে জানান তিনি।
Read More- তৃণমূলের অফিস থেকে উদ্ধার কোটি টাকা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, বাংলায় প্রায় দু’কোটি শিক্ষিত বেকার এবং পরিযায়ী শ্রমিক রয়েছেন ৭০ লক্ষ। তাই শিল্পের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানেও জোর দিতে চায় রাজ্য সরকার। অদক্ষ সব শ্রমিকদের দৈনিক মজুরি রাজ্যে যেখানে প্রায় ৪০০ টাকা, সেখানে হায়দ্রাবাদে তা ৮০০ থেকে ১০০০ টাকা। এই ব্যবধান উদ্যোগ নেওয়া হচ্ছে কমানোর লক্ষ্যেও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







