Bangla News

Diwali Air Pollution: বাতাসে মিশল ‘বিষ’! কালীপুজোর রাতে ফাটল দেদার শব্দবাজি, ভয়াবহ অবস্থা বাংলার বাতাসে

কালীপুজোয় বায়ু দূষণে রীতিমতো দিল্লিকে টক্কর দিল কলকাতা, হাওড়া। কালীপুজোর দু’দিন আগে থেকেই কলকাতার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। শুক্রবার রাত থেকেই যাদবপুর, হাওড়া, সল্টলেকের বাতাসে মিশেছে বিষ।

Diwali AIR Pollution: নিষেধাজ্ঞা উড়িয়ে দূষণে এবার দিল্লিকে টক্কর দিল হাওড়া-কলকাতা, ঊর্ধ্বসীমা ছুঁল দূষণের মাত্রা

 

হাইলাইটস:

  • রাজ্যের একাধিক এলাকার অবস্থা অত্যন্ত বিপজ্জনক
  • কালীপুজোর রাতে বাতাসে বাড়লো বায়ু দূষণের মাত্রা
  • কালীপুজোর দিন কোথায়, কত মাত্রা দূষণের? জানুন

Diwali Air Pollution: এ বছর কালীপুজোয় বায়ুদূষণ নিয়ন্ত্রণের জেরে কড়া নিয়ম জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শব্দবাজি নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে, কালীপুজোর রাতেই প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উড়িয়ে ফাটল দেদার শব্দবাজি। আর তাতেই বাংলার বাতাসে তৈরি হল ভয়াবহ পরিস্থিতি।

We’re now on Telegram- Click to join

কালীপুজোয় বায়ু দূষণে রীতিমতো দিল্লিকে টক্কর দিল কলকাতা, হাওড়া। কালীপুজোর দু’দিন আগে থেকেই কলকাতার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। শুক্রবার রাত থেকেই যাদবপুর, হাওড়া, সল্টলেকের বাতাসে মিশেছে বিষ। শনিবার রাত থেকেই আরও বাড়ে সেই মাত্রা। আর কালীপুজোর দিন আরও বাড়ল বাতাসে দূষণের বিষ।

We’re now on WhatsApp- Click to join

কালীপুজোর আগেই দূষণের মানচিত্রে বেলুড়, হাওড়া, যাদবপুর-সহ একাধিক এলাকায় জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। কিন্তু রবিবার রাতেই দেদার বাজি ফাটার জেরে এই পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায় যে, দেখা যায় একাধিক এলাকায় বাতাসে PM ২.৫-এর মাত্রা রয়েছে অত্যন্ত বিপজ্জনক অবস্থায়। কোথাও কোথাও সর্বোচ্চ সীমাও ছুঁয়ে ফেলেছে দূষণমাত্রা।

এই কালীপুজোয় কোথায় কত মাত্রা দূষণের?

শুক্রবার রাতে দূষণের মাত্রা—

  • হাওড়ার ঘুসুড়ির বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩৯৭।
  • যাদবপুরের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩১৫।
  • সল্টলেকের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩০৬।

শনিবার রাতে দূষণের মাত্রা—

  • হাওড়ার ঘুসুড়ির বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩৫০।
  • যাদবপুরের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩২৬।
  • সল্টলেকের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩৩৬।
  • বালিগঞ্জের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩২১।
  • বেলুড়ের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৩১৩।

Read More- কখন বাজি ফাটাবেন এবার সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার

রবিবার রাতে দূষণের মাত্রা—

  • হাওড়ার ঘুসুড়ির বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৫০০।
  • বেলুড়ের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৪৫৩।
  • সল্টলেকের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৪৪৪।
  • রবীন্দ্রভারতীর বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৪৭৪।
  • যাদবপুরের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৪৫৬।
  • বালিগঞ্জের বাতাসে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা হল ৪০৯।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button