Bangla News

Kali Puja in Bengal: কখন বাজি ফাটাবেন এবার সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার

প্রত্যেক পুজো কমিটিকে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশও জারি করে দেওয়া হয়েছে।

Kali Puja in Bengal: কালীপুজো নিয়ে এবার বিরাট বড় নির্দেশিকা জারি রাজ্য সরকারের

হাইলাইটস:

  • কালীপুজোয় একগুচ্ছ ঘোষণা!
  • কবে বিসর্জন করবেন প্রতিমার?
  • জারি করা হল নতুন নির্দেশিকা

Kali Puja in Bengal: কলকাতার চোরবাগান কাণ্ডের পর এবার কালীপুজোয় বেশ তৎপর প্রশাসন। যাতে কোথাও কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য সবরকম ব্যবস্থাই করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজি ফাটানো এই সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। গতকালই এই সংক্রান্ত নির্দেশিকা এবার জারি করে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। জারি একাধিক নিয়ম। নির্ধারিত সময়ের বাইরে যদি বাজি ফাটানো হয় তবে সেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে।

We’re now on Telegram- Click to join

প্রত্যেক পুজো কমিটিকে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশও জারি করে দেওয়া হয়েছে। কোনও দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ড বা অতিরিক্ত ভিড়ের কারণে কোনও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে কীভাবে সেখান থেকে দ্রুত দর্শনার্থীদের নিরাপদে বের করে আনা হবে, তারই আগাম পরিকল্পনা রাখতে হবে বলেই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, পুজো মণ্ডপে জরুরি কোনো ঘোষণা করতে হলেও তা পুলিশের সাথে সমন্বয় রেখেই করতে হবে।

We’re now on WhatsApp- Click to join

এই নির্দেশিকাও আরও বলা হয়েছে যে, পুজো কমিটির পক্ষ থেকে মণ্ডপে দর্শনার্থীদের জন্য কখনও কোনওরকম গুরুত্বপূর্ণ ঘোষণা করতে হলে পুলিশের সাথে সমন্বয় রেখেই তা করতে হবে। প্রয়োজন হলে পুলিশকর্মীর উপস্থিতিতেই করতে হবে ঘোষণা।

এদিকে, কালীপুজোর চাঁদা নিয়েও জুলুমবাজির বিষয়েও এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। এবং এই কালীপুজোয় পরিবেশবান্ধব শব্দবাজি ফাটানোর এবার নির্দিষ্ট সময়সীমাও করে দেওয়া হয়েছে সরকারের তরফে। সন্ধ্যা ৮টা থেকে শুরু করে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানো যাবে। আগামী ১০ই থেকে ১২ই নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে প্রতিমা বিসর্জন। বিসর্জনের এই শোভাযাত্রায় ফাটানো যাবে না কোনওরকম শব্দবাজি, বাজানো যাবে না ডিজে।

Read More- নেপালের পর এবার ভুটানে ফেটে চৌচির বিপজ্জনক হিমবাহ হ্রদ! উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট!

অন্যদিকে, এবার লাউডস্পিকার এবং সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রেও কলকাতা পুলিশ বেঁধে দিয়েছে সময়সীমা। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১১টা অবধি এবং সন্ধ্যা ৬টা থেকে শুরু করে রাত ১০টা অবধি লাউড স্পিকার ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button