Bigg Boss Bangla: বিগ বসের ঘর থেকে বহিস্কার নন্দিনী, বাইরে আসতেই পেলেন ধর্ষণের হুমকি! কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? জেনে নিন
এই শনিবার বিগ বসের ‘দাদার দরবার’-এ ছিল টানটান উত্তেজনা। রাজবীরের গায়ে হাত তোলার জেরে চরম শাস্তি পান নন্দিনী। তাঁকে সরাসরি শো থেকে বহিস্কার করা হয়।
Bigg Boss Bangla: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই শিউরে উঠলেন অভিনেত্রী, এ প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী নন্দিনী?
হাইলাইটস:
- সৌরভের কাছে চরম ধমক খেয়ে বিগ বস থেকে বহিস্কার হন নন্দিনী
- তবে বাইরে আসতেই সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেই শিউরে ওঠেন অভিনেত্রী
- কী এমন ঘটেছে তাঁর সঙ্গে? কী জানালেন অভিনেত্রী? আরও বিস্তারিত পড়ুন…
Bigg Boss Bangla: বিগ বস বাংলার ঘর থেকে বহিস্কার করা হয়েছে নন্দিনী দত্তকে। বিগ বসের অন্দরমহলের চেয়ে বাইরের পরিস্থিতি এখন আরও বেশি উত্তপ্ত। রাজবীরের গায়ে হাত তোলার জন্য শো থেকে বাদ পড়েন নন্দিনী। এর পরই রেগে একেবারে আগুন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু বাইরে নিজের সোশ্যাল মিডিয়া খুলতেই চোখ কপালে নন্দিনীর। যেমন ভক্তদের ভালোবাসার বার্তা ঠিক তেমনই রয়েছে ধর্ষণের হুমকিও! এ প্রসঙ্গে কী বলেছেন নন্দিনী?
We’re now on Telegram- Click to join
এই শনিবার বিগ বসের ‘দাদার দরবার’-এ ছিল টানটান উত্তেজনা। রাজবীরের গায়ে হাত তোলার জেরে চরম শাস্তি পান নন্দিনী। তাঁকে সরাসরি শো থেকে বহিস্কার করা হয়। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান, এই কাজ যদি রাজবীর, দুর্নিবার বা জিতু করত, তবে তাঁদের কলার ধরে বের করে দিতেন। এমনকী ট্রেনের টিকিট দিয়ে তাঁদের বাড়িও পাঠাতেন, প্লেনের কোনও ব্যবস্থা তিনি করতেন না। কান্নায় ভেঙে পড়ে নন্দিনী বহুবার ক্ষমা চাইলেও লাভ হয়নি কোনও। বেরিয়ে যাওয়ার আগে রাজবীরকে জড়িয়ে ধরে নিজের আচরণের জন্য তিনি ক্ষমাও চেয়ে নেন।
We’re now on WhatsApp- Click to join
তবে এরপর বিগ বসের ঘরের বাইরে শুরু হল আসল গল্প। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান নন্দিনী। অভিনেত্রী বলেন, ফোন হাতে পেতেই দেখেন সোশ্যাল মিডিয়ায় মেসেজে ভরে গিয়েছে। ভালো মন্দ দুই ধরনেরই মন্তব্য এসেছে। তবে কিছু মেসেজের মধ্যেই যা দেখে শিউরে উঠেছেন অভিনেত্রী তা হল কেউ কেউ নাকি তাঁকে সরাসরি ধর্ষণেরও হুমকি দিয়েছে।
অন্যদিকে, আবার কিছু কিছু অন্ধ ভক্তরা অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে। নন্দিনী জানান, অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে লিখছেন, “নন্দিনী বাদ পড়ায় আমরা হাত কেটে নেব!” ভক্তদের এহেন কাণ্ডকারখানা দেখে রীতিমতো অবাক নন্দিনী।
Read More- স্বামী সাইফের সঙ্গে দিওয়ালি পার্টিতে শাড়িতে ঝলমল করলেন কারিনা কাপুর খান
প্রসঙ্গত, এর আগে নন্দিনীকে যখন সিক্রেট রুমে রাখা হয়েছিল, তখন অনেকটাই বদলে গিয়েছিল রাজবীরের গেম প্ল্যান। কিন্তু নন্দিনী ফিরতেই ফের সেই পুরনো অবতারেই ফিরেছিলেন রাজবীর। এবার তো পুরোপুরিই আউট নন্দিনী। এখন একটাই প্রশ্ন দর্শকদের মনে, নন্দিনী তো এবার চিরতরে বিদায় নিল, তবে এবার বিগ বসের ঘরে কী হবে রাজবীরের নতুন চাল? সোশ্যাল মিডিয়ায় ভাসছে চর্চা।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







