Ilish Recipe: ইলিশের মরসুমে ইউনিক কিছু রেসিপি বানাতে চান? বানিয়ে ফেলুন সুস্বাদু ডাব মালাই ইলিশ, রইল রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডাব মালাই ইলিশ। বর্ষাকাল মানেই বাজারে শুধুই ইলিশ মাছের রমরমা। ইলিশের এই ইউনিক রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন।
Ilish Recipe: গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে রেঁধে ফেলু সুস্বাদু ডাব মালাই ইলিশ
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডাব মালাই ইলিশ
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Ilish Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সুরজিৎ দাস আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডাব মালাই ইলিশ। বর্ষাকাল মানেই বাজারে শুধুই ইলিশ মাছের রমরমা। ইলিশের এই ইউনিক রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
ডাব মালাই ইলিশ তৈরির উপকরণগুলি হল:
• ইলিশ মাছ
• ডাবের জল ও শাঁস
• গণেশ মার্কা সর্ষের তেল
• কালো সর্ষে
• সাদা সর্ষে
• কাজুবাদাম
• পোস্ত
• কাঁচালঙ্কা
• স্বাদ মতো নুন
• হলুদ গুঁড়ো
• কোকোনাট মিল্ক

ডাব মালাই ইলিশ তৈরির পদ্ধতি:
• প্রথমে ইলিশ মাছগুলি ভালো ভাবে ধুয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং গণেশ মার্কা সর্ষের তেল মাখিয়ে ১৫-২০ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিলেন।
• তারপর ডাবের জলটি একটি গ্লাসে ঢেলে রেখে দিলেন।
• এরপর মিক্সারে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজুবাদাম, কাঁচালঙ্কা, স্বাদ মতো নুন, ডাবের শাঁস এবং ডাবের জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।
• এবার কড়াইয়ে দিয়ে দিলেন কোকোনাট মিল্ক এবং অল্প জল।
• তারপর অল্প গরম হলে তাতে সর্ষে-পোস্তর পেস্টটি দিয়ে দিলেন।
• এরপর তাতে বেশ খানিকটা গণেশ মার্কা সর্ষের তেল যোগ করে ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।
Read more:- শরীর খুব ক্লান্ত? সাদামাটা রান্না করতে চান? বানিয়ে ফেলুন ডাল ডিম ভর্তা, রইল সম্পূর্ণ রেসিপি
• এবার তাতে ম্যারিনেট ইলিশ মাছগুলিও তাতে দিয়ে দিলেন এবং মশলার সাথে মিশিয়ে নিলেন।
• তারপর গ্যাসের ফ্লেম অন করে কিছুক্ষণ রান্না করে উপর থেকে কাঁচালঙ্কা ছড়িয়ে ঢাকা বন্ধ করে ৫ মিনিট রেখে দিতেই তৈরি হয়েছে গেল ডাব মালাই ইলিশ।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







