Sadhak Bamakhyapa: পিছিয়ে গিয়েছিল ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি, ফের আবার নতুন করে ঘোষণা হল ছবি মুক্তির তারিখ
তবে কি কারণে এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়, তা নির্মাতাদের পক্ষ থেকে তখন না জানানো হলেও প্রযোজনা সংস্থা সূত্র থেকে পাওয়া গিয়েছিল খবর
Sadhak Bamakhyapa: ফের ঘোষণা করা হল ছবি মুক্তির নতুন তারিখ, বড় পর্দায় কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?
হাইলাইটস:
- কালীপুজোয় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘সাধক বামাক্ষ্যাপা’
- কিন্তু তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায় এই ছবি মুক্তির তারিখ
- কবে মুক্তি পাবে? ফের ঘোষণা হল ছবি মুক্তির নয়া তারিখ
Sadhak Bamakhyapa: এই কালীপুজোতেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই ছবিতে সব্যসাচীকে আবার বামাক্ষ্যাপা চরিত্রে দেখার জন্য সকলেই ভীষণভাবে উৎসাহিত। তবে শেষ মুহূর্তে এসে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।
We’re now on Telegram- Click to join
তবে কি কারণে এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়, তা নির্মাতাদের পক্ষ থেকে তখন না জানানো হলেও প্রযোজনা সংস্থা সূত্র থেকে পাওয়া গিয়েছিল খবর, একাধিক বড় বাজেটের ছবির ভিড়ে এবং ভিএফএক্স এবং সাউন্ড ডিজাইনের কাজ আরও নিখুঁত করার জন্যই পিছিয়ে দেওয়া হয়েছিল ছবি মুক্তি তারিখ।
We’re now on WhatsApp- Click to join
তবে এবার দর্শকদের মন যাতে বেশিদিন খারাপ না থাকে তাই তার জন্যই এবার ছবি মুক্তির নয়া তারিখ ঘোষণা করে দিল ছবির নির্মাতারা। আগামী ২০শে নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। কালীপুজোয় ছবির মুক্তি দেওয়া সম্ভব না হলেও তবে এই মাসেই বড় পর্দায় আসবে ‘সাধক বামাক্ষ্যাপা’।
মা তারার আশীর্বাদ নিয়ে আসছে তাঁর প্রিয় সন্তান…#SadhakBamakhyapa বড়পর্দায় দেখুন ২০শে নভেম্বর।
Follow on BookMyShow: https://t.co/IyvK7S9TD0#SabyasachiChowdhury #PayelDe #ShahebChattopadhyay @sayantanghosal @iindraadip @shrikantmohta @abhishekdagaa @iammony @SVFMusic… pic.twitter.com/7Ss5Ul0Sxl
— SVF (@SVFsocial) November 4, 2026
ছবিতে সব্যসাচী চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন পায়েল দে। এর আগেও ‘মা তারার’ ভূমিকায় তিনি অভিনয় করেছেন। ছবিতে অভিনয় করার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন সব্যসাচী চৌধুরী। নিজেকে তিনি ‘বামাক্ষ্যাপার’ চরিত্রে তুলে ধরার জন্য ওজনও বাড়িয়েছেন প্রায় ২০ কেজি।
ছবির সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সব্যসাচী এবং পায়েল ছাড়া এই ছবিতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই ছবির প্রথম ঝলক ও টিজার মুক্তি পেয়েছে যা দেখে রীতিমতো সব্যসাচীকে বামাক্ষ্যাপা চরিত্রে এবার বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় মুখিয়ে রয়েছে দর্শকরা।
উল্লেখ্য, ছবির সাফল্য কামনায় কিছুদিন আগেই ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল এবং সব্যসাচী পুজোও দিতে গিয়েছিলেন। এদিন পায়েলের পরনে ছিল একটি লাল পাড় সাদা শাড়ি ও সব্যসাচীর পরনে লাল রঙের পাঞ্জাবি ছিল। ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে ছবির সাফল্যর জন্য কামনা জানায় দুজনেই।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







