food recipes

Fish Chop Recipe: সন্ধ্যেবেলা সুস্বাদু কিছু বানাতে চান? এই সুস্বাদু মাছের চপটি বানাতে পারেন

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মাছের চপ। এই রেসিপি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট।

Fish Chop Recipe: অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানানো যায় মাছের চপ

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা অত্যন্ত যত্ন সহকারে বানালেন মাছের চপ
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Fish Chop Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে মুর্শিদাবাদের বিখ্যাত সান্তনা দে জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন মাছের চপ। এই রেসিপি সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

মাছের চপ তৈরির উপকরণগুলি হল:

• কাতলা মাছ

• পেঁয়াজ কুচি

• আলু সেদ্ধ

• আদা-রসুন বাটা

• ডিম

• হলুদ গুঁড়ো

• জিরে গুঁড়ো

• ধনে গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• কাঁচালঙ্কা কুচি

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

• ব্রেড ক্রামস

• গণেশ মার্কা সর্ষের তেল

• গোলমরিচ গুঁড়ো

মাছের চপ তৈরির পদ্ধতি:

• প্রথমে নুন ও হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে সেদ্ধ করে নিলেন

• তারপর সেদ্ধ করা মাছগুলি একটি পাত্রে তুলে ভালো করে কাটা বেছে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন।

• এবার পেঁয়াজ ভালো করে ভাজার পর দিয়ে দিলেন আদা-রসুন বাটা।

• তারপর একে একে দিয়ে দিলেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো।

• এরপর মশলাটি ভালো করে কষিয়ে দিয়ে দিলেন কাঁচালঙ্কা কুচি।

• এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন স্বাদমতো নুন।

• তারপর দিয়ে দিলেন সেদ্ধ করা আলু এবং ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।

• এরপর অল্প চিনি যোগ করে সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দিলেন।

• এবার ভালো করে সবকিছু মিশিয়ে দিয়ে দিলেন ব্রেড ক্রামস।

• তারপর পুরটি ভালো করে প্রস্তুত করে নিলেন।

• এরপর এটি ঠান্ডা হলে চপের সেপ দিয়ে দিলেন।

Read more:- নিরামিষের দিন বাড়িতে নতুন কিছু বানাবেন ভাবছেন? এঁচোড়ের কোপ্তা কারি বানাতে পারেন

• এবার একটি বাটিতে দুটি ডিম, সামান্য নুন ও অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিলেন।

• তারপর চপগুলো একে একে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেন।

• এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি সুস্বাদু মাছের চপ।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button