food recipes

Echorer Kofta Curry: নিরামিষের দিন বাড়িতে নতুন কিছু বানাবেন ভাবছেন? এঁচোড়ের কোপ্তা কারি বানাতে পারেন

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন এঁচোড়ের কোপ্তা কারি। এটি নিরামিষের দিন বাড়িতে বানাতে পারেন, সকলের দারুণ পছন্দ হবে।

Echorer Kofta Curry: বাঙালির অতি প্ৰিয় এঁচোড়কে এই ভাবে রেঁধে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সুস্বাদু এঁচোড়ের কোপ্তা কারি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Echorer Kofta Curry: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার তুনিশা রায় আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন এঁচোড়ের কোপ্তা কারি। এটি নিরামিষের দিন বাড়িতে বানাতে পারেন, সকলের দারুণ পছন্দ হবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

এঁচোড়ের কোপ্তা কারি তৈরির উপকরণগুলি হল:

• এঁচোড় (টুকরো টুকরো করে কাটা)

• আলু সেদ্ধ

• স্বাদ মতো নুন

• অল্প চিনি

• টক দই

• বেসন

• গণেশ মার্কা সর্ষের তেল

• ভাজা মশলার গুঁড়ো

• হলুদ গুঁড়ো

• ধনে গুঁড়ো

• জিরে গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• গরম মশলা গুঁড়ো

• ঘি

• গোটা গরম মশলা

• কাঁচালঙ্কা কুচি

• শুকনো লঙ্কা

• টমেটো কুচি

• আদা কুচি

• চিনাবাদাম

এঁচোড়ের কোপ্তা কারি তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি প্রেসার কুকারে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং পরিমান মতো দিয়ে জল দিয়ে এঁচোড় ভালো করে সেদ্ধ করে নিলেন।

• তারপর সেদ্ধ করা এঁচোড়ের সাথে একটি আলু সেদ্ধ নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলেন।

• এরপর তাতে একে একে ধনে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি, আদা কুচি, বেসন, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিলেন।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কোপ্তাগুলি লাল লাল করে ভেজে নিলেন।

• অন্যদিকে মিক্সারে টমেটো কুচি, আদা, কাঁচালঙ্কা এবং চিনাবাদামের একটি পেস্ট বানিয়ে নিলেন।

• তারপর ওই পেস্টের সাথে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং টক দই যোগ করে ভালো করে সবকিছু মিশিয়ে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলার পেস্টটি দিয়ে দিলেন।

• তারপর স্বাদ মতো নুন ও চিনি মশলাটি ভালো করে কষিয়ে নিলেন।

Read more:- অক্ষয় তৃতীয়ার স্পেশাল মেনুতে ভেজ আইটেম রাখতে চান, বানিয়ে ফেলুন সুস্বাদু বেগুন পোস্ত

• এবার পরিমান মতো জল যোগ করে কোপ্তাগুলি দিয়ে ভালো করে রান্না করে নিলেন।

• এরপর সবশেষে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতেই তৈরি হয়ে গেল সুস্বাদু এঁচোড়ের কোপ্তা কারি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button