Nitin Gadkari: বাংলার জন্য বড় অর্থ বরাদ্দ, কেন্দ্র দিচ্ছে মোট ১০৫৫ কোটি! কোন কোন প্রকল্পে এবার অনুমোদন?
কেন্দ্রীয় সড়ক এবং পরিকাঠামো তহবিলের (CRIF) আওতায় রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।
Nitin Gadkari: এদিন এই প্রকল্পগুলি নিয়ে বিশদ ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী
হাইলাইটস:
- এবার পণ্য পরিবহন আরও সহজ হবে
- জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী
- কেন্দ্রের তরফে কী জানানো হল? জানুন
Nitin Gadkari: রাজ্যবাসীর জন্য এবার বিরাট সুখবর। সেতু-রাস্তা উন্নয়নে বড়সড় বরাদ্দ পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের ৩টি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক এবং পরিকাঠামো তহবিল (CRIF) থেকে মোট প্রায় ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা এবার বরাদ্দ করা হয়েছে। এদিন এমনটাই সোশ্যাল মিডিয়ায় জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী। এর পাশাপাশি, হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপর নয়া সেতু নির্মাণের জন্যও বড় অর্থ বরাদ্দ করা হয়েছে।
We’re now on Telegram- Click to join
কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে?
কেন্দ্রীয় সড়ক এবং পরিকাঠামো তহবিলের (CRIF) আওতায় রাজ্যের তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এছাড়া এর পাশাপাশি, হুগলি জেলায় দ্বারকেশ্বর নদীর উপরে এবার নয়া সেতু তৈরির জন্য CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পে প্রায় ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সব মিলিয়েই ৪টি প্রকল্পে অর্থ বরাদ্দের পরিমাণ হল মোট প্রায় ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা।
We’re now on WhatsApp- Click to join
এছাড়া এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এবার বাংলার বিভিন্ন এলাকার মধ্যে আরও উন্নত হবে সড়ক যোগাযোগ বলেই আশা করা হচ্ছে। বিশেষ করে নয়া সেতু তৈরি হলে নদীর দুই পাড়ের মানুষদের যাতায়াতের ক্ষেত্রে বেশ সুবিধা হবে।
🚨 𝗡𝗜𝗧𝗜𝗡 𝗚𝗔𝗗𝗞𝗔𝗥𝗜 𝗔𝗡𝗡𝗢𝗨𝗡𝗖𝗘𝗦 ₹𝟭,𝟬𝟱𝟱+ 𝗖𝗥𝗢𝗥𝗘 𝗙𝗢𝗥 𝗥𝗢𝗔𝗗 & 𝗕𝗥𝗜𝗗𝗚𝗘 𝗣𝗥𝗢𝗝𝗘𝗖𝗧𝗦 𝗜𝗡 𝗪𝗘𝗦𝗧 𝗕𝗘𝗡𝗚𝗔𝗟! 🛣️
Union Road Transport & Highways Minister 𝗡𝗶𝘁𝗶𝗻 𝗚𝗮𝗱𝗸𝗮𝗿𝗶 has announced approval of major infrastructure funding for… pic.twitter.com/qqtUBsOhu2
— Infra Adda of West Bengal (@InfraAddaofWB) November 19, 2026
যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও বাড়বে বাণিজ্য
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে যাতায়াতের সময় কমবে বিভিন্ন এলাকার মধ্যেই। এর পাশাপাশি আরও সহজ হবে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় পণ্য পরিবহন।
এর ফলে, বাণিজ্য এবং পর্যটনের সুযোগও আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। তবে কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট এলাকাগুলির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই বিশেষভাবে আশা করা হচ্ছে। তবে এবার এই প্রকল্পগুলির কাজ কবে থেকে শুরু হবে কিংবা কত দ্রুতই তা সম্পন্ন হবে, এবার সেদিকেই বিশেষ নজর থাকবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







