Muhammad Yunus: মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে ধরানো হল আগুন! ফের উত্তপ্ত বাংলাদেশ
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে যে, শেখ হাসিনার নিজের শহর গোপালগঞ্জে একটি থানায় এবং একাধিক গাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।
Muhammad Yunus: বাংলাদেশে অগ্নিগর্ভ! আগুন ধরিয়ে দেওয়া হল মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে
হাইলাইটস:
- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী
- এই আবহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি
- অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়েক সন্দেহভাজনকেও
Muhammad Yunus: আগামী মাসেই নিজ দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আপাতত এমনটাই ঘোষণা করেছেন তিনি৷ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সেদেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করেই ইতিমধ্যে একাধিক এলাকায় ফের হিংসা এবং অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে। তাঁর দল আওয়ামি লিগের সদস্যরাও এই হামলার নিশানায় পড়েছে।
We’re now on Telegram- Click to join
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে যে, শেখ হাসিনার নিজের শহর গোপালগঞ্জে একটি থানায় এবং একাধিক গাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। ভারতে থেকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগেই তাঁর সমর্থকদের ঘিরে এহেন উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে।
We’re now on WhatsApp- Click to join
এবার মহম্মদ ইউনূসের বাড়িতে আগুন
বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ অধ্যাপক মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে এবার ঘটেছে আগুন লাগানোর ঘটনা। গতকাল রাতেই বাংলাদেশের চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় ঘটেছে এই ঘটনা।
গতকাল রাতে আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ ওই বাড়িটিতে আগুন লাগে। বুধবার গভীর রাতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মোজাম্মেল হক সংবাদ মাধ্যমকে জানান, ওই বাড়িটির একতলার একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।
Fire breaks out at former Bangladesh interim Chief Adviser Muhammad Yunus’ ancestral home in Chattogram’s Panchlaish area around 11 PM Wednesday. The affected portion had reportedly been unoccupied for 10–15 years.#Bangladesh #MuhammadYunus #Chattogram #Breaking #JUSTIN pic.twitter.com/vVsF5StwZT
— Prem Sen (@senprem2001) November 18, 2026
ওসি মোজাম্মেল হকের কথা অনুযায়ী, পুলিশ নিয়মিত টহল দেওয়ার সময় আচমকাই বাড়িটির একতলার পরিত্যক্ত ঘর থেকে দেখতে পায় আগুনের শিখা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশকর্মীরা আগুন নেভানোর ব্যবস্থা করেন। কীভাবে হল এই অগ্নিসংযোগের ঘটনা? এবং এর নৈপথ্যে কারা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, আওয়ামি লীগের প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে৷ এদিন গভীর রাতে উত্তরার বাড়িতে তাঁকে পুলিশি অভিযানের সময় গ্রেফতার করা হয়। রাত ঠিক ২টো ২০ মিনিট নাগাদ চালানো হয়েছিল এই অভিযান।
Read More- ককটেল বিস্ফোরণ, এক রাতে একাধিক বাসে আগুন! অশান্তির আগুন ছড়াল ঢাকাতে
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ফের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বোমা বিস্ফোরণ, সরকারি এবং জনসাধারণের ব্যবহারের পরিকাঠামোয় হামলা ও বিক্ষোভের মত ঘটনা ঘটেছে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃত্যু এবং আহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তিরও।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







