Purulia Rape Case: পুরুলিয়ায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার ৪ যুবক
এত কড়া সব পদক্ষেপের পরও শুধরানোর কোনও নাম নেই একাংশের। বন্ধুত্বের পরিচিতির সুযোগকে কাজে লাগিয়েই পুরুলিয়ায় ১৭ বছরের এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হয়েছে ৪ যুবক।
Purulia Rape Case: যাত্রার আসর থেকে তুলে নাবালিকাকে গণধর্ষণ! ৪ অভিযুক্তকে আটক করেছে কাশিপুর থানার পুলিশ
হাইলাইটস:
- পুরুলিয়ার কাশিপুর থানা এলাকায় নৃশংস ঘটনা!
- যাত্রার আসর থেকে তুলে নিয়ে নাবালিকাকে গণধর্ষণ
- তদন্তে নেমে ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
Purulia Rape Case: নারী নির্যাতনের ঘটনায় কোনওরকম আপস করা হবেনা তা আগেই সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ‘এ রাজ্যে ধর্ষক এবং গুণ্ডাদের কোনও স্থান নেই…!’, আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী, অভিযুক্তদের বিরুদ্ধে তীব্র বার্তা দিতে পুলিশকেও খোলা হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তিন ভিন্ন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তদের এনকাউন্টারও করেছে পুলিশ।
We’re now on Telegram- Click to join
এত কড়া সব পদক্ষেপের পরও শুধরানোর কোনও নাম নেই একাংশের। বন্ধুত্বের পরিচিতির সুযোগকে কাজে লাগিয়েই পুরুলিয়ায় ১৭ বছরের এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হয়েছে ৪ যুবক।
We’re now on WhatsApp- Click to join
এই ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার। জানা গিয়েছে যে, রবিবার রাতে পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার মাজারামুড়া গ্রামে ওই নাবালিকা যাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিল তার পূর্ব পরিচিত এক যুবকও (প্রেমিক)। ওই যুবকের সাথে আরও তিন বন্ধু ছিল বলেই খবর নির্যাতিতার পরিবার সূত্রে। ওই নাবালিকাকে ওই যুবকরা টেনে নিয়ে যায় পাশের একটি অন্ধকার নির্জন স্থানে। এর পর ৪ জন অভিযুক্তরা মিলে রাতের বেলায় মেয়েটিকে পরপর শারীরিক নির্যাতন করে বলেই দাবি নাবালিকার। কোনওরকমে বাড়ি ফিরে পুরো বিষয়টি পরিবারকে জানায় নির্যাতিতা।
17-YEAR-OLD TRIBAL GIRL ALLEGEDLY GANG-RAPED, 6 ARRESTED
A 17-year-old tribal girl was allegedly gang-raped while returning home after watching a Jatra performance in Purulia’s Kashipur early Monday. Her bf allegedly lured her to an isolated spot, where three men raped her.
— Prem Sen (@senprem2001) November 17, 2026
এরপরই সোমবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই নাবালিকার পরিবারের তরফে। তারপর ওই ৪ যুবককে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। পুলিশ ওই ঘটনায় গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করেছে। আগামীকালই রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে এই ৪ অভিযুক্তদের।
Read More- রাজ্যে পঞ্চমবার এনকাউন্টার! ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু রতন শেখের
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কাশীপুরের মাজরামুড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, অভিযুক্তদের মধ্যে সুদীপ মাণ্ডি নামের যুবকের সাথে নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে স্থানীয় সূত্র মারফত। ইতিমধ্যেই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







