Rukmini Maitr: ভূতুড়ে হাতেই লুকিয়ে রয়েছে কোনও রহস্য! ‘শামুক’-এর পয়লা পোস্টারে কী বার্তা অক্ষয়ের নায়িকা রুক্মিণীর?
যখন ছবির নাম 'শামুক', তখন খোলসের পিছনের কিছু গল্প থাকবে তা বলাই বাহুল্য। ছবির ৩০ সেকেণ্ডের এই মোশন পোস্টারে রুক্মিণীর দেখা মেলেনি, তবে গুহার ভিতর অক্ষয়ের অবয়ব মিলেছে স্পষ্ট।
Rukmini Maitr: ‘শামুক’-এর পয়লা ঝলকেই গা ছমছম! ভয়ের আবহ ভরা রিলিজ ‘শামুক’-এর পয়লা পোস্টার
হাইলাইটস:
- মুক্তি পেল ‘শামুক’-এর পয়লা পোস্টার
- ছবির পোস্টার ঘিরে গা ছমছমে আবহ
- প্রথম ঝলক শেয়ার করলেন রুক্মিণী মৈত্র
Rukmini Maitr: একুশ সালেই বাংলার গণ্ডি পেরিয়ে ‘সনক’-এর হাত ধরেই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। গত বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছিল যে অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন ছবি ‘শামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রুক্মিণী মৈত্রর কাছে। সব জল্পনার অবসান ঘটিয়ে এই খবরে সিলমোহর দেয় প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স। তবে এবার ছবির প্রথম ঝলক শেয়ার করেন রুক্মিণী মৈত্র।
We’re now on Telegram- Click to join
যখন ছবির নাম ‘শামুক’, তখন খোলসের পিছনের কিছু গল্প থাকবে তা বলাই বাহুল্য। ছবির ৩০ সেকেণ্ডের এই মোশন পোস্টারে রুক্মিণীর দেখা মেলেনি, তবে গুহার ভিতর অক্ষয়ের অবয়ব মিলেছে স্পষ্ট। এই কয়েক সেকণ্ডের ঝলকে দৃশ্যমান ভূতুড়ে হাতের নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনও রহস্য! ছবির মোশন পোস্টারে ফুটে উঠেছে, ‘দ্য মিশন ইজ হিউম্যান-দ্য এনিমি ইজ নট।’ যার বাংলা তর্জমা হয়, ‘অমানবিক শত্রুর বিরুদ্ধে মানুষের লড়াই’।
We’re now on WhatsApp- Click to join
আলো আঁধারিতে অক্ষয় যেন বন্দুক হাতে শত্রু নিধনের লক্ষ্য নিয়েই গুহার ভিতরে প্রবেশ করেছেন। ‘দ্য মিশন ইজ হিউম্যান-দ্য এনিমি ইজ নট’, এই ট্যাগলাইনের সাথে অক্ষয় কুমার এবং রুক্মিণী মৈত্রর সিনেমার প্রথম ঝলক দেখেই দুইয়ে দুইয়ে চার করার এটা প্রচেষ্টামাত্র। ‘শামুক’ ছবির পয়লা ঝলকেই একটা গা ছমছমে ভয়ের আবহ রয়েছে বলাই স্পষ্ট। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ ও যৌথ প্রযোজক হিসেবে আশিন শাহ রয়েছেন।
Brace yourself for a world of fear, mystery and unstoppable terror.
Presenting the electrifying motion poster of #SAMUK 🔥🛸
In cinemas 28.05.2027.
Are you ready to face what’s coming? 👀@akshaykumar @vineetkumar_s @BanitaSandhu #RajatKapoor @swanandkirkire… pic.twitter.com/06bv4SLWWX
— RUKMINI MAITR (@RukminiMaitr) November 16, 2026
উল্লেখ্য, এর আগে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেই প্রেক্ষিতেই ‘শামুক’-এর হাত ধরেই প্রযোজনা সংস্থার ঘরের মেয়ের ফের ঘরওয়াপসি বললেও চলে। পোস্টার শেয়ার করে এদিন ছবির মুক্তির তারিখও জানালেন অভিনেত্রী। ২০২৭ সালের মে মাসের ২৮ তারিখ বড় পর্দায় আসবে ‘শামুক’।
Read More- দেবের ‘দেশু ৭’ ক্রেজের মাঝেই এবার রুক্মিণীর ধামাকা, একাদশীতেই অক্ষয়ের নায়িকার চর্চায় পড়ল সিলমোহর!
কল্পবিজ্ঞান ভিত্তিক যে ছবির গল্পে ফুটে উঠবে ‘টিকে থাকার লড়াই’। এর পাশাপাশি ধুঁয়াধার মারপিটের দৃশ্যও দর্শকরা উপহার পাবেন। আর খিলাড়ি মানেই অ্যাকশন ছবি। অতঃপর এহেন বিগবাজেট ‘লার্জ স্কেলে’র ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া কোনও চারটিখানি কথা নয়! উপরন্তু অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণী মৈত্রর ফিল্মি কেরিয়ারের বড় মাইলস্টোন হয়ে থাকবে, তা বেশ বলাই বাহুল্য।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







