Rukmini Maitra: দেবের ‘দেশু ৭’ ক্রেজের মাঝেই এবার রুক্মিণীর ধামাকা, একাদশীতেই অক্ষয়ের নায়িকার চর্চায় পড়ল সিলমোহর!
হিন্দি বিনোদন দুনিয়ায় ফিসফাস, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি এবার ‘শামুক’-এর প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর কাছে।
Rukmini Maitra: দুর্গাপুজোর রেশের মাঝেই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে এবার অক্ষয়ের নায়িকা রুক্মিণী মৈত্র!
হাইলাইটস:
- বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ ছবিতে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র
- এবার সেই প্রেক্ষিতে ‘শামুক’-এর হাত ধরে ফের ধামাকা দেখাবেন রুক্মিণী
- একাদশীতেই সমস্ত জল্পনার এবার অবসান ঘটিয়ে খবরে পড়ল সিলমোহর
Rukmini Maitra: টলি দুনিয়ার গণ্ডি পেরিয়ে ২০২১ সালেই ‘সনক’-এর সুবাদে প্রধান অভিনেত্রী হিসেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন রুক্মিনী মৈত্র। বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, অক্ষয় কুমারের সাথে জুটি বেঁধে বলিউডে বিগ ব্রেকের জন্য এবার প্রস্তুত অভিনেত্রী রুক্মিনী মৈত্র।
We’re now on WhatsApp- Click to join
হিন্দি বিনোদন দুনিয়ায় ফিসফাস, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি এবার ‘শামুক’-এর প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর কাছে। সব জল্পনার এবার অবসান ঘটিয়ে একাদশীতেই পড়ল খবরে সিলমোহর।
We’re now on Telegram- Click to join
এদিকে, প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স-এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অক্ষয় কুমারের নায়িকা হিসেবে ঘোষণা করা হল রুক্মিণী মৈত্রর নাম। অভিনেত্রীর ছবির সাথে ক্যাপশনে লেখা, ‘অত্যন্ত আনন্দের সাথে শামুকে নাম ঘোষণা করছি রুক্মিণী মৈত্রর। সনক-এ একসাথে কাজ করার পর ফের আরেকবার রুক্মিণী মৈত্রর সাথে জুটি বাঁধতে পেরে ভীষণ উচ্ছ্বসিত আমরা। একই সঙ্গে আরও এক রোমাঞ্চকর যাত্রার সূচনা হোক।’
RUKMINI MAITRA JOINS AKSHAY KUMAR’S ‘SAMUK’!
After Sanak, Rukmini Maitra is reuniting with Sunshine Pictures for Samuk, which stars Akshay Kumar in the lead.
The makers announced her addition to the cast, teasing another exciting collaboration.#RukminiMaitra #AkshayKumar… pic.twitter.com/bmMQaFRby5
— Diganta Guha (@diganta_guha) October 22, 2026
প্রসঙ্গত, দুর্গা পুজোর আবহে ১৬ই অক্টোবর দীর্ঘ ১২ বছর পর ফের বড় পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘটেছে। ‘দেশু’র নতুন ছবি ‘দেশু ৭’ নিয়ে ভক্তদের উত্তেজনার কথা আলাদা করে আর বলার অবকাশই রাখে না। ছবি মুক্তির পরই নরওয়েতে ছুটির মুডে রয়েছেন দেব। সুদূর বিদেশ থেকেও দেব ‘দেশু ৭’-এর প্রচারে কোনও ফাঁকই রাখছেন না। তবে পুজো মিটতেই দেবের পর এবার রুক্মিণীর চমক।
Read More- বহুবার ‘যৌন হেনস্তা’র শিকার, ঘেন্নায় বমিও করে ফেলেন ঝিলম! ঠিক কী হয়েছিল ইনফ্লুয়েন্সার ঝিলমের সঙ্গে?
উল্লেখ্য, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ ও যৌথ প্রযোজক হিসেবে আশিন শাহ রয়েছেন। এর আগে সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ ছবিতে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই প্রেক্ষিতেই এবার ‘শামুক’-এর হাত ধরেই ফের ঘরওয়াপসি বলাই বেশ বাহুল্য। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পরিচালক কনিষ্ক ভার্মা এই ছবির শুটিং শুরু করেছেন ব্রিটেনে। বেশ বড়সড় পরিসরেই তৈরি হচ্ছে ‘শামুক’।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







