Entertainment

Bigg Boss Bangla: বিগ বসের কড়া শাস্তির কবলে রাজবীর, এবার কী ঘটতে চলেছে দুর্গে? জেনে নিন বিস্তারিত

ঘটনার সূত্রপাত হল, সোমবার যখন বাড়ি থেকে পাঠানো উৎসবের উপহার হাতে পৌঁছায় বিগ বসের প্রতিযোগীদের। এর মধ্যেই রাজবীরের উপহারটি নন্দিনী প্র্যাঙ্ক করে লুকিয়ে রাখেন।

Bigg Boss Bangla: বড়সড় ধাক্কা রাজবীরের খেলায়! বিগ বসের সিদ্ধান্তে কড়া শাস্তির কবলে রাজবীর

হাইলাইটস:

  • এর আগে বহুবার নমিনেশন জোনে গিয়েও বিগ বসের ঘরে ফিরেছিলেন রাজবীর
  • চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহের জন্য রাজবীরকে সরাসরি নমিনেট করা হয়েছে
  • তবে বিগ বসের এই কড়া সিদ্ধান্তে রাজবীরের খেলায় এবার বড় ধাক্কা এনে দিয়েছে

Bigg Boss Bangla: বিগ বসে সোমবার প্রতিযোগী পরিবারদের থেকে পাঠানো হয় বিশেষ পুজো উপহার, এই উপহার আসতেই উস্কে ওঠে একের পর এক সংঘাত। আর এবার সেই ঘটনার জেরেই বিগ বসের কড়া শাস্তির কবলে রাজবীর! কেবল রাজবীরই নন, আগামী পর্বের ঝলকে দুর্নিবারের সাথে তাঁর রক্তগরম ঝামেলা এবং হাতাহাতির উপক্রম চরম উত্তেজনার পারদ চড়িয়েছে এবার বিনোদন দুনিয়ায়।

We’re now on Telegram- Click to join

ঘটনার সূত্রপাত হল, সোমবার যখন বাড়ি থেকে পাঠানো উৎসবের উপহার হাতে পৌঁছায় বিগ বসের প্রতিযোগীদের। এর মধ্যেই রাজবীরের উপহারটি নন্দিনী প্র্যাঙ্ক করে লুকিয়ে রাখেন। এবং উপহার খুঁজে না পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন রাজবীর।

We’re now on WhatsApp- Click to join

এদিন রাগের মাথায় নিজের ভাগের সব রেশন— দুধ, ডিম, কর্নফ্লেক্স থেকে শুরু করে নুডলস অবধি সব গিয়ে ডাস্টবিনে ফেলে দেন। এরপর পরবর্তীতে নন্দিনী এহেন নিজের মজার কথা স্বীকার করলেও ততক্ষণে নিজের সব খাবার নষ্ট করে ফেলেছেন রাজবীর। এভাবে খাদ্যসামগ্রী অপচয় করায় বাড়ির বাকি সদস্যরাও এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন।

খাবার অপচয়ের মত এই দায়িত্ব-জ্ঞানহীন আচরণ মোটেও সু-নজরে দেখেননি বিগ বসও। দুর্গের নিয়মভঙ্গের জন্য এবার চরম শাস্তি দেওয়া হল রাজবীরকে! এদিন বিগ বস ঘোষণা করেন, চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহের জন্য রাজবীরকে সরাসরি নমিনেট করা হয়েছে। এর আগে বহুবার নমিনেশন জোনে গেলেও দর্শকদের অগাধ ভালোবাসায় প্রতিবারই বেঁচে খেলায় ফিরেছিলেন রাজবীর। তবে এবার সরাসরি বিগ বসের দেওয়া এই শাস্তি রাজবীরের খেলায় বিরাট বড় ধাক্কা এনে দিল তা বেশ স্পষ্ট।

Read More- টাকা নিয়ে ছবি করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে

এ দিনের পর্বে লাক্সারি বাজেট টাস্ক ঘিরেও বিগ বসের ঘরের ভেতর সমীকরণ বদলাতে দেখা যায়। ভরত কল এবং তাঁর পরিবারের মোহর ভাগ নিয়েও টাস্কটি জমে ওঠে, যেখানে জুটি বেঁধে কৌশলে প্রতিযোগীদের এগোতেও দেখা যায়। এরই মাঝে আবার ভরত এবং নিরঞ্জনকে দেওয়া বিগ বসের তরফে সিক্রেট টাস্ক যা খেলায় বাড়তি উত্তেজনা যোগ করে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button