Entertainment

Jhilam Gupta: বহুবার ‘যৌন হেনস্তা’র শিকার, ঘেন্নায় বমিও করে ফেলেন ঝিলম! ঠিক কী হয়েছিল ইনফ্লুয়েন্সার ঝিলমের সঙ্গে?

তখন তাঁর বয়স দশের আশেপাশে। সেই সময় তাঁকে পরিবারের এক সদস্য যৌন হেনস্তা করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি বিষয়টা তাঁর মাকে জানান। কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে নাকি কাউকেআর সেকথা জানাতে দেননি তাঁর মা।

Jhilam Gupta: ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ‘ইঁদুর’ স্রষ্টা তথা ঝিলম গুপ্ত

হাইলাইটস:

  • নিজগুণে আমজনতার মনে জায়গা করে নিয়েছেন ঝিলম গুপ্ত
  • বারবার ‘যৌন হেনস্তা’র শিকার হয়েছেন ইনফ্লুয়েন্সার ঝিলম
  • ভিডিওতে ঠিক কী জানিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ঝিলম?

Jhilam Gupta: দীর্ঘদিন আগেই নিজগুণে বাঙালির মনে জায়গা করে নিয়েছেন ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্ত। কন্টেন্টের নিজস্বতা বাকিদের থেকে তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে। সম্প্রতি এবার বিগ বসে যাওয়ায় আরও একধাক্কায় অনেকটাই জনপ্রিয়তা বেড়েছে তাঁর। তবে আচমকাই শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে দুর্গ ছাড়াই অনেকেই সহমর্মী হয়েছেন। এরই মাঝে সমাজ মাধ্যমে নতুন করে ঝিলমের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই তিনি তাঁর ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

We’re now on Telegram- Click to join

এই ভিডিওতে ঠিক কী জানিয়েছিলেন ঝিলম? 

তখন তাঁর বয়স দশের আশেপাশে। সেই সময় তাঁকে পরিবারের এক সদস্য যৌন হেনস্তা করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি বিষয়টা তাঁর মাকে জানান। কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে নাকি কাউকেআর সেকথা জানাতে দেননি তাঁর মা। আত্মীয় হওয়ায় এরপরও বহুবার তাঁদের সাথে তাঁর দেখা হয়েছে। যা তাঁকে ভীষণভাবে আঘাত করেছিল।

We’re now on WhatsApp- Click to join

তবে এখানেই শেষ নয়। এরপরও ঝিলমের সঙ্গে পুনরাবৃত্তি ঘটেছে এই ধরণের ঘটনার। সেবার অপরিচিত একজন ছিলেন। বাবার সাথে বাসে করে ফেরার সময় তাঁকে একজন আপত্তিকরভাবে স্পর্শ করেন। এই পুরো ঘটনায় আঁতকে ওঠেন ঝিলম। বিষয়টি তাঁর জন্য এতটাই অস্বস্তিকর ছিল যে, বাস থেকে নেমেই তিনি বমি করে ফেলেন।

এখন বয়স বেড়েছে, তবে সেই স্মৃতি যেন এখনও টাটকা। এই ধরণের অভিজ্ঞতার যাতে নতুন প্রজন্মকে এর মুখোমুখি হতে না হয়, তাই মন দিয়ে শিশুদের কথা শোনার পরামর্শই দিয়েছেন ঝিলম। কারণ, পরিবার যদি পাশে না থাকে তবে এই ধরণের সমস্যার মোকাবিলা করা যে কারও জন্যই বেশ কঠিন বলেই মনে করেন তিনি।

Read More- টাকা নিয়ে ছবি করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে

তবে কিন্তু তাঁর কীভাবে ক্রিয়েটর হওয়ার যাত্রা শুরু হয়? সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ঝিলম জানান, সমাজ মাধ্যম বিষয়টা বরাবরই পছন্দ তাঁর। হঠাৎই তিনি ভিডিও করার প্ল্যান করেন। সেই মতোই কাজ শুরু। অল্প সময়েই তিনি বেশ জনপ্রিয়তা পান। তবে এখনও অবধি তাঁর সে অর্থে কোনও টিম নেই। তিনি নিজেই স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিট, সবটাই করেন। শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যান্ডেল করেন এক যুবক।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button