Bangla News

Sheikh Hasina: দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা হবে হাসিনার, তাহলে এবার কী করবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে পড়ে নিজের দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতেই আশ্রয় নিয়েছিলেন তিনি।

Sheikh Hasina: শেখ হাসিনাকে নিজ দেশে ফেরাতে বাংলাদেশের সামনে কোন দুটি শর্ত রাখল ভারত? জেনে নিন

হাইলাইটস:

  • শেখ হাসিনাকে দেশে ফেরানোর দায় নিতে চাইছে না বাংলাদেশ
  • আইনি প্রক্রিয়ার মাধ্যমে একমাত্র দেশে ফিরতে পারবেন হাসিনা
  • তবে সে দেশে ফিরলেই হাসিনার জন্য অপেক্ষা করছে মৃত্যুদন্ড!

Sheikh Hasina: নিজ দেশে ফিরতে চান শেখ হাসিনা। এদিকে, রবিবার বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বললেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র দেশে ফিরতে পারবেন তিনি। নিজেদের কাজ করেছে ঢাকা। বাকি সিদ্ধান্ত হবে ভারতের।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে পড়ে নিজের দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতেই আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই থেকেই তিনি এ দেশেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে এখন শেখ হাসিনা নিজেই নিজের ইচ্ছা প্রকাশ করেছেন যে নিজের দেশে ফিরে যাওয়ার। এদিকে, সে দেশে ফিরলেই তো তাঁর জন্য অপেক্ষা করছে মৃত্যুদন্ড। তাহলে এবার কী করবেন তিনি?

We’re now on Telegram- Click to join

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়েছেন যে আইনি প্রক্রিয়াতেই শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে। তিনি আরও বলেন, “আইনিপথেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। আমাদের দিক থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা ইতিমধ্যেই করা হয়েছে। এবার ভারত কী করবে, সেটা তো ওদের বিষয়।”

এদিকে আবার হাসিনার নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্রের আবেদনও খারিজ করে দিয়েছে বাংলাদেশ। সূত্রের খবর, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের সামনে দুটি শর্ত রেখেছে ভারত। এক প্রতিবেদনে দাবি, প্রথম শর্ত হল শেখ হাসিনা যেহেতু সামরিক বিমানে করে ভারতে এসেছিলেন, তাই তাঁর দেশে ফেরার ক্ষেত্রেও সামরিক বিমানই পাঠাতে হবে ঢাকাকে। আর দ্বিতীয় শর্ত হল শেখ হাসিনা দেশে ফিরে যাতে তাঁর মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে ফের নতুন করে আপিল করতে পারেন।

Read More- “ফের নির্বাচন করতে হবে বাংলাদেশে” এবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

যদিও এ প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়েছেন যে যেহেতু হাসিনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে এবং তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, তাই আর নতুন করে আপিল করার সুযোগ পাবেন না শেখ হাসিনা।

এর আগেই সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম-ও জানিয়েছিলেন যে, শেখ হাসিনা দেশে ফিরলেই তাঁকে মুখোমুখি হতে হবে মৃত্যুদণ্ডের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button