PM Narendra Modi: নভেম্বরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তবে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন তিনি?
সূত্রের খবর অনুযায়ী, ২১শে নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেইদিনই তিনি রেল এবং মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন আর শিল্যানাসে যোগ দিতে পারেন।
PM Narendra Modi: কলকাতায় এসে কবে এবং কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? জেনে নিন
হাইলাইটস:
- ২১শে নভেম্বর শহর কলকাতায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
- সেইদিন রেল-মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাসে যোগ দিতে পারেন তিনি
- এদিনই প্রধানমন্ত্রীর হাত দিয়ে বেশ কিছু প্রকল্পেরও সূচনা হওয়ারও কথা রয়েছে
PM Narendra Modi: চলতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, ২১শে নভেম্বর শহরে পা দিতে পারেন তিনি। রাজ্যে এসে রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। সেখানেই প্রশ্ন উঠছে যে, তবে কী নভেম্বরেই মোদীর হাত ধরে সূচনা হতে পারে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর?
We’re now on Telegram- Click to join
রাজ্যে এসে কবে এবং কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
সূত্রের খবর অনুযায়ী, ২১শে নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেইদিনই তিনি রেল এবং মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন আর শিল্যানাসে যোগ দিতে পারেন। এরই সঙ্গে, এই রাজ্যেরও বেশ কয়েকটি প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর হাত দিয়েই।
We’re now on WhatsApp- Click to join
এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ২১শে নভেম্বর বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক। অর্থাৎ এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও বেশ কিছু প্রকল্প উদ্বোধন হতে পারে ওই দিনই। মনে করা হচ্ছে যে, ওই দিনই হতে পারে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা।
২১ নভেম্বর বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। মেট্রোর অরেঞ্জ লাইনের উদ্বোধন করবেন মোদী।
মেট্রো রেল ছুটবে সেক্টর ফাইভ-নিউ গড়িয়া
🙂🪷
আছে একগুচ্ছ সরকারি প্রকল্পেরও শিলান্যাস ও।
অন্যদিকে ১২৫ দিনের জব কার্ডের বেতন ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করেছে পশ্চিমবঙ্গ সরকার। @SuvenduWB🫡🧡— ॐ𝐒𝐨𝐮𝐯𝐢𝐤••卐 (@Empire_hindu9) November 13, 2026
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বিশেষ আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এছাড়াও, এদিন সূত্র মারফত জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে এদিন একাধিক বিষয়ে আলোচনাও করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে বেশ কিছু বিষয়ে জানতেও চাইতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More- আজই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এবার বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের
যেমন ধরা যাক, এ মুহূর্তে কীভাবে রাজ্য চলছে, অথবা সরকারি প্রকল্পে কোথাও কোনওরকম অসুবিধা হচ্ছে কি না, কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী কী ধরনের সাহায্য পাওয়া যাচ্ছে, সে সব বিষয়ই এদিন দেশের প্রধানমন্ত্রীকে জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







