Paschim Banga Awas Yojana: আজই ৭ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এবার বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের
রাজ্যে পরিবর্তনের পরই ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিজেদের তহবিল থেকেই দেওয়া শুরু করে বিজেপি সরকার। এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে।
Paschim Banga Awas Yojana: আজই মিলবে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
হাইলাইটস:
- পশ্চিমবঙ্গ আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ
- আজই নবান্ন থেকে তুলে দেওয়া হবে এই টাকা
- ভুয়ো উপভোক্তাদের জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Paschim Banga Awas Yojana: পশ্চিমবঙ্গ আবাস যোজনায় এবার বিরাট বড় পদক্ষেপ রাজ্য সরকারের। দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা আরও ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। আজ অর্থাৎ শুক্রবার নবান্ন থেকে উপভোক্তাদের হাতে এই প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি উপভোক্তাদের জন্য এই টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
We’re now on Telegram- Click to join
পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা
রাজ্যে পরিবর্তনের পরই ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিজেদের তহবিল থেকেই দেওয়া শুরু করে বিজেপি সরকার। এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে। এবার বাকি উপভোক্তাদের অর্থাৎ ৭ লক্ষের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা।
We’re now on WhatsApp- Click to join
আবাস যোজনার নাম বদল
কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম বদল করে ‘বাংলার বাড়ি’ নাম দেয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের আমলে ওই প্রকল্পে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। এরপর বাংলায় পালাবদলের পর বিজেপি সরকার এই প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’ থেকে পরিবর্তন করে রাখে ‘পশ্চিমবঙ্গ আবাস’।
West Bengal families building their homes: the state government is transferring the second instalment of Rs 60,000 each to another 7 lakh beneficiaries under the Paschim Banga Awas Yojana (formerly Banglar Bari) on Friday, 13 November 2026.
What you need to know:
• Chief… pic.twitter.com/suLKRhoD22— Sarkari Yojana (@sarkari_yojana) November 12, 2026
ভুয়ো উপভোক্তাদের জন্য কড়া নির্দেশ
এদিকে, গত সরকারের আমলে এই যোজনায় ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তাদের সন্ধান পাওয়া গিয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই ওই উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Read More- কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলল বুলডোজার, ভাঙা হল একের পর এক অস্থায়ী কাঠামো
অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে যদি টাকা ফেরত না দেয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জানুয়ারি মাসেই এফআইআর করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। আবাস যোজনায় স্বচ্ছতা বজায় রাখতেই এবার এই বড় পদক্ষেপ রাজ্য সরকারের।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকার জন্য নবান্ন সভাঘর থেকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকারের তরফে এই অর্থ বণ্টনের সূচনা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







