Bangla News

Imran Khan: জেল বন্দি অবস্থাতেই মৃত্যুর আশঙ্কা প্রকাশ ইমরান খানের! জেলে বসেই চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী

তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে এদিন চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা না করা হলে জেলেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ইমরান খান।

Imran Khan: শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে এবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে চিঠি ইমরান খানের

হাইলাইটস:

  • জেল বন্দি অবস্থায় মৃত্যুর আশঙ্কা ইমরান খানের
  • আশঙ্কা প্রকাশ করে জেল থেকেই লিখলেন চিঠি
  • চিঠিতে স্ত্রী বুশরা বিবিরও অবস্থা নিয়ে কথা বলেছেন

Imran Khan: পাকিস্তানে জেল বন্দি অবস্থায় চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু সমস্যা। তবুও তাঁকে প্রকাশ্যে আনেনি পাকিস্তানের বর্তমান সরকার। আর এবার জেলে বন্দি অবস্থাতেই মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন ইমরান খান।

We’re now on Telegram- Click to join

তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে এদিন চিঠি লিখলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা না করা হলে জেলেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ইমরান খান। নিজের আইনজীবীর মাধ্যমেই পাকিস্তানের ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে এই চিঠি লিখেছেন তিনি।

We’re now on WhatsApp- Click to join

চিঠিতে ইমরান লিখেছেন যে, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি এমন এক জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে যে, যেখান থেকে হয়তো আমি আর জীবিত ফিরে আসতে পারব না।’ সোমবারই তাঁর আইনজীবী ব্যারিস্টার সলমন সফদর এই চিঠিটি প্রকাশ করেন। প্রসঙ্গত, গত সপ্তাহেই পাকিস্তানের আদিয়ালা জেলে ইমরানের সাথে দেখা করেছিলেন তিনি।

ইমরান খানের খোলা চিঠিতে অভিযোগ, তাঁকে দীর্ঘ সময় একাকী বন্দি করে রাখা হচ্ছে। কোনও মানুষের সাথে স্বাভাবিক যোগাযোগের সুযোগ না থাকায় তাঁর মানসিক স্বাস্থ্যের উপরেও ব্যাপক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিকেই ‘নিষ্ঠুর এবং অস্বাভাবিক’ শাস্তি বলেই উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি যে, জেলে বন্দি স্ত্রী বুশরা বিবির সাথে নির্ধারিত সাক্ষাৎও অনেক সময় বাতিল করা হচ্ছে। এমনকি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সাথে তাঁকে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। এই দীর্ঘ একাকিত্বের কারণেই তাঁর রক্তচাপ এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ারও বেশ ঝুঁকি রয়েছে বলেই জানান তিনি। ইতিমধ্যেই তাঁর হৃদ্‌যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

Read More- ইমরান খানকে আল-শিফা হাসপাতালে স্থানান্তরের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে শেহবাজ সরকার

দুর্নীতির মামলায় ২০২৫ সালের জানুয়ারি থেকেই জেলবন্দি রয়েছেন বুশরা বিবি। নিজের পাশাপাশি তাঁর স্ত্রী বুশরা বিবিরও শারীরিক অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ইমরান চিঠিতে জানিয়েছেন যে, তিনি বিচারপতিদের কাছে কোনওরকম বিশেষ সুবিধা চাইছেন না। বরং, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ যাতে কার্যকর করা এবং তাঁদের দু’জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য তিনি আবেদন জানাচ্ছেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button