Suvendu Adhikari: আইপিএস অফিসারদের জন্য এবার একগুচ্ছ আর্থিক সুযোগ-সুবিধা! নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের
বিশেষ ভাতা: কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসাররা এখন থেকে বিশেষ ভাতা পাবেন মাসে ১৫ হাজার টাকা করে। পরবর্তীতে, এই ভাতা সর্বোচ্চ ৩০ হাজার টাকা অবধি বৃদ্ধির সুযোগ থাকছে।
Suvendu Adhikari: কী কী নয়া সুবিধা পাবেন রাজ্যের আইপিএস আধিকারিকরা? এখানে বিস্তারিত জেনে নিন
হাইলাইটস:
- এদিন এক নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে
- নতুন এই বিজ্ঞপ্তিতে এবার বিশেষ সুযোগ-সুবিধার কথা জানানো হয়েছে
- একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধা এবং ভাতা ঘোষণা করল রাজ্য সরকার
Suvendu Adhikari: এবার রাজ্যের আইপিএস অফিসারদের জন্য একগুচ্ছ নতুন আর্থিক সুযোগ-সুবিধা এবং ভাতা ঘোষণা করল নবান্ন। আইপিএস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবিদাওয়া খতিয়ে দেখার পর স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত জারি করা হয়েছে একটি নির্দেশিকা। এই নতুন বিজ্ঞপ্তিতে কর্মরত অফিসারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আধিকারিকদের জন্যও জানানো হয়েছে বিশেষ সুবিধার কথাও।
We’re now on Telegram- Click to join
স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের আইপিএস আধিকারিকরা কী কী নয়া সুবিধা পাচ্ছেন? জেনে নিন—
বিশেষ ভাতা: কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসাররা এখন থেকে বিশেষ ভাতা পাবেন মাসে ১৫ হাজার টাকা করে। পরবর্তীতে, এই ভাতা সর্বোচ্চ ৩০ হাজার টাকা অবধি বৃদ্ধির সুযোগ থাকছে।
We’re now on WhatsApp- Click to join
বাড়িভাড়ার খরচ: যে সব আইপিএস অফিসার সরকারি আবাসন পাননি ও আলাদা করে যাঁরা বাড়িভাড়া ভাতা নেন না, তাঁরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা অবধি বাড়িভাড়া বাবদ খরচ তাঁরা ফেরত পাবেন। প্রতি ৩ বছর অন্তর এই টাকার অঙ্ক বৃদ্ধি পাবে প্রায় ২০ শতাংশ হারে।

সন্তানদের জন্য ৫০ লক্ষ টাকা অবধি শিক্ষা ঋণ: উচ্চশিক্ষার জন্য আইপিএস অফিসারদের সন্তানদের সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা অবধি শিক্ষা ঋণেরও সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের আওতায় রাখা হয়েছে দেশ-বিদেশে পড়াশোনার পাশাপাশি বোর্ডিং স্কুলের খরচও।
বিদেশ ভ্রমণ এবং অফিস সহায়ক: এই নয়া তালিকায় বিদেশ ভ্রমণের আর্থিক সুবিধার পাশাপাশি অফিসে কাজের সুবিধার্থেও সরকারিভাবে একজন সহায়কের খরচও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত ডিজিপিদের জন্য এবার বিশেষ সুবিধা: কেবলমাত্র কর্মরত আধিকারিকরাই নন, এবার ডিজিপি পদ থেকে অবসর নেওয়া আইপিএস অফিসারদের জন্যও বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁরা অবসরের পর দু’জন করে অ্যাটেনডেন্ট রাখারও সুবিধা পাবেন। রাজ্যের শ্রম দফতরের নির্ধারিত হারে ওই দুই অ্যাটেনডেন্টের বেতনেরও খরচ বহন করবে রাজ্য সরকার।
Read More- ললিত মোদী ব্রিটিশ নাগরিক হওয়ায়, তাঁকে কি আর ভারতে আনা যাবে না? জেনে নিন বিস্তারিত
প্রশাসনিক মহলের মতে, রাজ্য সরকারের এই পদক্ষেপ আইপিএস অফিসারদের কর্মদক্ষতা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যেই। ইতিমধ্যেই নবান্নের এই নয়া নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







