Bangladesh News: ককটেল বিস্ফোরণ, এক রাতে একাধিক বাসে আগুন! অশান্তির আগুন ছড়াল ঢাকাতে
জানা গিয়েছে যে, মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী, বাড্ডা, মহাখালী এবং রামপুরা এলাকায় ৪টি বাসে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়৷ এই ঘটনাগুলি ঘটেছে রাত ৯টা থেকে ১২টার মধ্যে৷
Bangladesh News: হাসিনার দেশে ফেরার খবর ছড়াতেই রীতিমতো উত্তপ্ত বাংলাদেশ, জ্বলছে ঢাকা, উত্তপ্ত বাংলাদেশ!
হাইলাইটস:
- ইতিমধ্যে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে প্রচার
- এই পরিস্থিতিতেই এবার উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ
- ফের প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা
Bangladesh News: বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন যেন ক্রমশ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতেও বাংলাদেশের রাজধানী ঢাকার অন্তত ৪টি জায়গায় বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা৷ এছাড়াও খবর মিলেছে একাধিক জায়গায় অল্পমাত্রার ককটেল বোমা বিস্ফোরণেরও৷ এই ঘটনাগুলিতে যদিও কেউ হতাহত হয়নি৷
We’re now on Telegram- Click to join
জানা গিয়েছে যে, মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী, বাড্ডা, মহাখালী এবং রামপুরা এলাকায় ৪টি বাসে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়৷ এই ঘটনাগুলি ঘটেছে রাত ৯টা থেকে ১২টার মধ্যে৷
We’re now on WhatsApp- Click to join
পুলিশ জানিয়েছে যে, ঢাকার পল্লবী এলাকায় রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আচমকা আগুন ধরিয়ে দেয় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ খবর পেয়ে দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷
The banned @albd1971's politics of arson and destruction has once again been exposed in Gopalganj. Its activists, using mosque loudspeakers to mobilise, attacked Tungipara Police Station and set it on fire, completely destroying it. They also attacked and torched the homes of BNP… pic.twitter.com/4s6FsYmhj1
— Bangladesh Nationalist Party-BNP (@bdbnp78) November 18, 2026
এদিকে মহাখালীতেও ঠিক রাত ৯.২০ মিনিট নাগাদ গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময়ই একটি যাত্রীবাহী বাসে কয়েকজন দুষ্কৃতী আগুন ধরিয়ে দেয়৷ তবে এই ঘটনাতেও কোনো হতাহতের খবর মেলেনি। প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল৷ ঠিক রাত ১০টা নাগাদ যাত্রী সেজে বাসে উঠে পড়ে দু জন ব্যক্তি, এবং বাড্ডা এলাকায় অন্য একটি বাসে তাঁরা আগুন ধরিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় বলেই অভিযোগ৷ সবশেষে রাত ঠিক ১১.১৫ মিনিট নাগাদ রামপুরা এলাকায় আরও একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ বাসটিতে সেই সময় যাত্রী থাকলেও তাঁরা নিরাপদেই বেরিয়ে আসেন৷
Read More- নভেম্বরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, তবে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন তিনি?
এদিকে একের পর এক বাসে আগুন লাগানোর পাশাপাশি গতকাল সন্ধ্যা থেকে ঢাকার মহম্মদপুর, যাত্রাবাড়ি সহ আরও একাধিক জায়গায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে৷ গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাতেও আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা আগুন ধরিয়ে দেন৷ গত দশ দিনে বাংলাদেশের একাধিক জায়গায় অভিযোগ সামনে এসেছে যানবাহনে অগ্নিসংযোগের, ককটেল বোমা বিস্ফোরণেরও একাধিক ঘটনা ঘটেছে ওপার বাংলায়৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







