Bangla News

CM Suvendu Adhikari: “দম থাকলে কাস্তে-হাতুড়ি ছেড়ে এবার ‘বই’ চিহ্নে ভোটে লড়ুন” বামেদের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ থেকে শুরু করে কলেজ স্ট্রিটে বামেদের এই বই নিয়ে আন্দোলন, এবার এই দুই ইস্যুতেই কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari: বামেদের প্রতীক বদলের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর! এদিন বামেদের তীব্র কটাক্ষ করে কী বলেছেন শুভেন্দু অধিকারী?

হাইলাইটস:

  • বইয়ের স্টল নিয়ে SFI এবং ABVP-র মধ্যে তীব্র লড়াই
  • এরই মাঝে বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • এই তুমুল অশান্তির মধ্যেই বামেদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari: সেই দুর্গাপুজোর মরশুম থেকে বই নিয়ে অশান্তি শুরু হয়েছে। তারপর থেকেই চলছে এখনও অবধি। বইয়ের স্টল দেওয়া নিয়ে উতপ্ত ছিল কলেজ স্ট্রিট চত্বর। বইয়ের স্টল নিয়ে তুমুল অশান্তি SFI এবং ABVP-র মধ্যে। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিঁধলেন বামেদের। এবার ‘বই’ চিহ্নে লড়ুক বামেরা, বামেদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ থেকে শুরু করে কলেজ স্ট্রিটে বামেদের এই বই নিয়ে আন্দোলন, এবার এই দুই ইস্যুতেই কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বলেছেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “বই-টই না, যাঁরা ভোটে যেতে না, ভোটের হারে তারাই এইসব করছে। মাঠে-ঘাটে এরা কোথাও নেই। এরা একদিকে অবকাশকালীন বেঞ্চে গিয়ে ভোট আটকাও বলছে।

We’re now on WhatsApp- Click to join

দম থাকলে বলুন ওদের নেতাদের, কাস্তে, হাতুড়ি, তারা ছেড়ে এবার ‘বই’ চিহ্ন নিয়ে পৌরভোটে লড়ুন যদি একটা নেতার সিকিউরিটি মানি থাকে তাহলে মুখ্যমন্ত্রীর সাথে জনগণ নেই বলবেন।”

বিগত সোমবার থেকেই উতপ্ত হয়ে রয়েছে কলেজস্ট্রিট চত্বর। বিগত চার বছর ধরেই ‘নভেম্বর বিপ্লবের’ জন্য পুলিশি অনুমতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বইয়ের স্টল করে SFI। এবারও তাঁর অন্যথা হয়নি।

Read More- জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী লতিফ ভাটকে কোণঠাসা করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে

এবার তবে ABVP-র দাবি, বইয়ের স্টল করার অনুমতি তাদেরও দিতে হবে। সেই নিয়েই ঝামেলা হয় দুপক্ষের। ABVP-র দাবি, SFI তাদের স্টল ভেঙেছে। অন্যদিকে, বামেদের দাবি যে, ABVP-র পক্ষ থেকেই প্রথমে ছোড়া হয় বাজি, ইট-পাটকেল। গতকাল বাম চেয়ারম্যান বিমান বসু সেখানে গেলেই গো-ব্যাক স্লোগান দেওয়া হয় তাঁকেও।

এদিকে, এই প্রথমবার নয়, দুর্গাপুজোর সময়ও এই বুকস্টল দেওয়া নিয়ে বামেদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বামেদের বুকস্টলের বাইরে ‘শারোদৎসবের’ বদলে লিখতে হবে ‘দুর্গা পুজো’ বলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button