Bangladesh News: অগ্নিগর্ভ বাংলাদেশ! ২৩টি জেলায় অশান্তি, ট্রেনেও অগ্নি-সংযোগ, পুড়ে ছাই একাধিক বাস
গতকাল দুপুরে অগ্নি সংযোগ করা হয় গোপালগঞ্জের মুকসুদপুর থানাতেও। তার আগে সকালের দিকে আওয়ামি লিগের নেতা-কর্মীরা গোপালগঞ্জের কাশিয়ানিতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে চালায় হামলা, এবং ভাঙচুরের পরই ধরিয়ে দেয় আগুন।
Bangladesh News: দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ, এবার বাসের পাশাপাশি ট্রেনেও ধরানো হল আগুন
হাইলাইটস:
- সে দেশের ২৩টি জেলায় নাশকতার ঘটনা
- বাসে-ট্রেনে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন
- আগুনে ক্ষতিগ্রস্থ পদ্মা রেল লিংকের পিলারও
Bangladesh News: হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার পরই রাজনৈতিক আগুন জ্বলতে শুরু করে সে দেশে৷ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ৷ এদিন মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন৷ আগুন ধরানো হয়েছিল গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও। বাংলাদেশের ২৩ জেলায় ঘটেছে এহেন নাশকতার ঘটনা। বাস থেকে শুরু করে ট্রাক, আগুন ধরিয়ে দেওয়া হয় রেললাইনে টায়ারেও। এছাড়াও দুটি ট্রেনের দুটি কোচেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
We’re now on Telegram- Click to join
গতকাল দুপুরে অগ্নি সংযোগ করা হয় গোপালগঞ্জের মুকসুদপুর থানাতেও। তার আগে সকালের দিকে আওয়ামি লিগের নেতা-কর্মীরা গোপালগঞ্জের কাশিয়ানিতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে চালায় হামলা, এবং ভাঙচুরের পরই ধরিয়ে দেয় আগুন।
We’re now on WhatsApp- Click to join
চট্টগ্রামের পুলিশ বক্সে আগুন
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল ইতিমধ্যেই পরিদর্শন করেছে। চট্টগ্রামের বাঁশখালীতেও সড়কের ওপর গাছ ফেলে যান-চলাচলেও বাধা সৃষ্টির চেষ্টা ছাত্রলিগের নেতা-কর্মীদের।
এছাড়াও ওপার বাংলার বিভিন্ন জায়গায় ঘটেছে নাশকতার ঘটনা, একাধিক বিএনপির কার্যালয়, সরকারি দফতর এবং গ্রামীণ ব্যাঙ্কের কার্যালয়েও। গোপালগঞ্জ থেকে সিলেট, ফেনী, বাগেরহাট, নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নাটোর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, চাঁদপুর, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ি থেকে অশান্তির খবর পাওয়ার গিয়েছে৷
Breaking News
Once again Bangladesh is Burning …@grok which city this is…. pic.twitter.com/A6ft6FbGHw
— Shubham Shukla 💫 (@akincha_vittaya) November 19, 2026
আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে পদ্মা রেল লিঙ্কের পিলার
এদিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রিবাহী একটি বাস এবং খড়বোঝাই একটি ট্রাকেতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাস এবং ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদেই বেরিয়ে এসেছেন বলেই জানা যায়।
Read More- মুহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে ধরানো হল আগুন! ফের উত্তপ্ত বাংলাদেশ
চলন্ত ট্রেনে ধরানো হল আগুন
এদিন ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনেও ধরানো হয় আগুন। এদিন রাত ১২টা ১৫ মিনেটে জারিয়া-ময়মনসিংহের বিসকা রেলস্টেশন এলাকায় ঘটে এই ঘটনা। আগুনে পুড়ে যায় ট্রেনের ১৮৯৬ নম্বর কোচের দুটি সিট। জানা যায়, রাতের ট্রেনে খুব একটা যাত্রী ছিল না। তাই কোনও হতাততের ঘটনা ঘটেনি। তবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন ধরানো হয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







