Chicken Posto Recipe: আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন! এবার বানান চিকেন পোস্ত, রইল রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার দেবযানী ভক্ত আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পোস্ত। এটি আপনি দুপুরের লাঞ্চের জন্য বানাতে পারেন।
Chicken Posto Recipe: চিকেন পোস্ত বানিয়ে ফেলুন, এক থালা ভাত নিমেষে উড়ে যাবে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার দেবযানী ভক্ত আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পোস্ত
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Chicken Posto Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার দেবযানী ভক্ত আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন চিকেন পোস্ত। এটি আপনি দুপুরের লাঞ্চের জন্য বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
চিকেন পোস্ত তৈরির উপকরণগুলি হল:
• চিকেন
• পোস্ত বাটা
• আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো
• গণেশ মার্কা সর্ষের তেল
• পেঁয়াজ কুচি
• শুকনো লঙ্কা
• স্বাদ মতো নুন
• কাঁচালঙ্কা

চিকেন পোস্ত তৈরির পদ্ধতি:
• প্রথমে সামান্য কিছুটা জল দিয়ে পোস্ত ভালো কর বেটে নিলেন।
• তারপর আদা, রসুন এবং কাঁচালঙ্কাও বেটে নিলেন।
• এরপর চিকেনের সাথে টক দই, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গণেশ মার্কা সর্ষের তেল ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলেন।
• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা দিয়ে দিলেন, আর ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে বেটে নিলেন।
• তারপর কড়াইয়ে চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলেন আর ভালো করে ভেজে নিলেন।
• এরপর তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলেন এবং ৫ মিনিটের মতো কষিয়ে নিলেন।
• এবার স্বাদ মতো নুন যোগ করে আরও কিছুটা কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলেন।
• তারপর ভালো করে রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেন।
• এরপর ঝোল ফুটে উঠলে বেরেস্তা বাটা এবং পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন।
• এবার তাতে যোগ করলেন আরও কিছুটা উষ্ণ গরম জল।
• তারপর গ্রেভি ঘন হয়ে গেলে উপর থেকে চেরা কাঁচালঙ্কা এবং অল্প কিছুটা বেরেস্তা যোগ করে ৭-৮ মিনিট গ্যাসে লো ফ্রেমে রেখে দিতেই তৈরি হয়ে গেল চিকেন পোস্ত।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







