Paneer Recipe: রবিবারের ডিনারে পরোটা বা নানের সাথে খাবার জন্য বানিয়ে ফেলুন পনির আচারি মশলা
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত হিনা খান জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির আচারি মশলা। এই রেসিপিটি পরোটা বা নান দিয়ে খেতে দারুণ লাগবে।
Paneer Recipe: পনির আচারি মশলার সাথে রবিবারের রাতের ডিনারটা পুরো জমে যাবে!
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত হিনা খান জানা অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির আচারি মশলা
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Paneer Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে উত্তরপ্রদেশের বিখ্যাত হিনা খান জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন পনির আচারি মশলা। এই রেসিপিটি পরোটা বা নান দিয়ে খেতে দারুণ লাগবে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
পনির আচারি মশলা তৈরির উপকরণগুলি হল:
• পনির (কিউব করে কাটা)
• গণেশ মার্কা সর্ষের তেল
• গোটা জিরে
• মৌরি
• মেথি দানা
• কালো সর্ষে
• শুকনো লঙ্কা
• গোটা গোলমরিচ
• কালো জিরে
• পেঁয়াজ কুচি (মিহি করে কাটা)
• টমেটো পেস্ট
• রসুন কুচি
• কাঁচালঙ্কা কুচি
• আদা-রসুন বাটা
• ক্যাপসিকাম (কিউব করে কাটা)
• পেঁয়াজ (কিউব করে কাটা)
• হলুদ গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ধনে গুঁড়ো
• গরম মশলা গুঁড়ো
• স্বাদ মতো নুন
• ফ্রেশ ক্রিম
• ধনেপাতা কুচি

পনির আচারি মশলা তৈরির পদ্ধতি:
• প্রথমে কড়াইয়ে গোটা জিরে, মৌরি, মেথি, কালো সর্ষে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ এবং কালো জিরে ড্রাই রোস্ট করে নিলেন।
• এরপর সেটি মিক্সারে পেস্ট করে আচারি মশলা বানিয়ে নিলেন।
• তারপর ওই কড়াইতেই গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কালো জিরে, রসুন কুচি এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে দিলেন।
• এবার তাতে কিউব করে কাটা পনিরগুলি দিয়ে দিলেন এবং লাল করে ভেজে নিলেন।
• এরপর তাতে কিউব করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে দিলেন।
• তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে স্যালো ফ্রাই করে নিলেন।
• এবার অন্য একটি কড়াইয়ে আরও কিছুটা গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলেন।
• এরপর পেঁয়াজ লাল হয়ে গেলে তাতে আদা-রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন।
• তারপর ভালো করে ভেজে দিয়ে দিলেন টমেটো পেস্ট।
• এবার রান্নাটি ভালো করে কষিয়ে আগে থেকে বানিয়ে রাখা আচারি মশলাটি দিয়ে দিলেন।
• এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর স্যালো ফ্রাই করা পনিরগুলি দিয়ে দিলেন।
• তারপর ভালো করে সবকিছু রান্না করে উপর থেকে ফ্রেশ ক্রিম এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল পনির আচারি মশলা।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







