food recipes

Dim Bhapa Recipe: সাদামাটা রান্না করতে চান? ডিম পোস্ত ভাপা বানিয়ে ফেলুন, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রিতা জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম পোস্ত ভাপা। এই রেসিপির গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে।

Dim Bhapa Recipe: ডিমের এই রেসিপিটি ট্রাই করে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই তৃপ্তি করে খাবে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রিতা জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম পোস্ত ভাপা
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Dim Bhapa Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত ইনফ্লুয়েন্সার রিতা জানা আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ডিম পোস্ত ভাপা। এই রেসিপির গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

ডিম পোস্ত ভাপা তৈরির উপকরণগুলি হল:

• ডিম সেদ্ধ

• পোস্ত

• গণেশ মার্কা সর্ষের তেল

• পেঁয়াজ কিছু

• লাল ক্যাপসিকাম কুচি

• ক্যাপসিকাম কুচি

• কাজুবাদাম

• তিল বীজ

• কাঁচালঙ্কা

ডিম পোস্ত ভাপা তৈরির পদ্ধতি:

• প্রথমে ডিম সেদ্ধগুলি দু-টুকরো করে কেটে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিলেন।

• তারপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে ডিমগুলি লাল করে ভেজে তুলে নিলেন।

• এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং ভালো করে ভেজে নিলেন।

• এবার তাতে দিয়ে দিলেন লাল ক্যাপসিকাম ও ক্যাপসিকাম কুচি, আর অল্প করে ভেজে নিলেন।

• তারপর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দিলেন আর ভালো করে মিশিয়ে নিলেন।

• এরপর পোস্ত, তিল বীজ, কাজুবাদাম এবং কাঁচালঙ্কার একটি পেস্ট বানিয়ে নিলেন।

Read more:- স্বাধীনতা দিবসের স্পেশাল ব্রেকফাস্টে গরম গরম লুচির সাথে বানাতে পারেন কাশ্মীরি আলুর দম

• এবার একটি স্টিলের টিফিন বক্সে পোস্ত-কাজুবাদামের পেস্টটি ঢেলে দিলেন।

• তারপর তাতে দিয়ে দিলেন পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজাটি এবং ভালো করে মিশিয়ে নিলেন।

• এরপর উপর থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে উপর থেকে গণেশ মার্কা সর্ষের তেল অল্প ছড়িয়ে টিফিক্সের বক্সে ঢাকা এঁটে ১০-১৫ মিনিট স্টিম করে নিলেন তৈরি হয়ে গেল ডিম পোস্ত ভাপা।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button