food recipes

Bhindi Recipe: ঢেঁড়স চচ্চড়ি খেয়েছেন কখনও? একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দারুণ লাগবে

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ঢেঁড়স চচ্চড়ি। এটি গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে রাখতে পারেন।

Bhindi Recipe: বাঙালির অতি প্ৰিয় ঢেঁড়স দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চচ্চড়ি, রইল রেসিপি

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ঢেঁড়স চচ্চড়ি
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Bhindi Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে বেঙ্গালুরুর বিখ্যাত ইনফ্লুয়েন্সার পূজা দে আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ঢেঁড়স চচ্চড়ি। এটি গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চে রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

ঢেঁড়স চচ্চড়ি তৈরির উপকরণগুলি হল:

• ঢেঁড়স

• আলু কুচি

• পাঁচফোড়ন

• পেঁয়াজ কুচি

• টমেটো কুচি

• গণেশ মার্কা সর্ষের তেল

• স্বাদ মতো নুন

• হলুদ গুঁড়ো

• কালো সর্ষে

ঢেঁড়স চচ্চড়ি তৈরির পদ্ধতি:

• প্রথমে ঢেঁড়সগুলি জলে ধুয়ে ভালো করে সুতির কাপড়ে মুছে নিলেন।

• তারপর সেগুলি কুচি কুচি করে কেটে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে ঢেঁড়স অল্প করে ভেজে নিলেন।

• এবার তাতে স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো ভালো করে ভেজে ঢেঁড়স তুলে নিলেন।

• তারপর ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিলেন।

• এরপর তাতে দিয়ে দিলেন আলু কুচি এবং অল্প ভেজে নিলেন।

• এবার তাতে পেঁয়াজ কুচি যোগ করলেন এবং ভালো করে ভেজে দিয়ে দিলেন টমেটো কুচি।

• তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলেন এবং ভালো করে মিশিয়ে নিলেন।

• এরপর শীল নোড়াতে কালো সর্ষে, অল্প হলুদ গুঁড়ো এবং অল্প জল যোগ করে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।

Read more:- পয়লা বৈশাখ উপলক্ষ্যে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলুন কাতলা মাছের তেল ঝোল, রইল সম্পূর্ণ রেসিপি

• এবার ভেজে রাখা ঢেঁড়সগুলি কড়াইয়ে দিয়ে দিলেন।

• তারপর তাতে সর্ষে বাটাটি দিয়ে ভালো করে রান্না করে নিতেই তৈরি হয়ে গেল ঢেঁড়শ চচ্চড়ি।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button