food recipes

Shorshe Ilish Recipe: ইলিশের মরসুমে সর্ষে ইলিশ না বানালে চলে! এই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ দ্বিগুণ হবে

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সম্পা চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে ইলিশ। বর্ষাকাল মানেই বাজারে শুধুই ইলিশ মাছের ছড়াছড়ি। বাঙালির অতি প্ৰিয় রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন।

Shorshe Ilish Recipe: গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে বানান সর্ষে ইলিশ

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সম্পা চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে ইলিশ
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে

Shorshe Ilish Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার সম্পা চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন সর্ষে ইলিশ। বর্ষাকাল মানেই বাজারে শুধুই ইলিশ মাছের ছড়াছড়ি। বাঙালির অতি প্ৰিয় রেসিপিটি আপনি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে বানাতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

সর্ষে ইলিশ তৈরির উপকরণগুলি হল:

• ইলিশ মাছ

• গণেশ মার্কা সর্ষের তেল

• সাদা সর্ষে

• কালো সর্ষে

• কালো জিরে

• টক দই

• কাঁচালঙ্কা

• হলুদ গুঁড়ো

• স্বাদ মতো নুন

সর্ষে ইলিশ তৈরির পদ্ধতি:

• প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো এবং গণেশ মার্কা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিলেন।

• তারপর মিক্সারে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচালঙ্কা এবং স্বাদ মতো নুন যোগ করে একটি পেস্ট বানিয়ে নিলেন।

• এরপর পেস্টটি থেকে অতিরিক্ত জল বের করে নিয়ে টক দই মিশিয়ে নিলেন।

• এবার কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের তেল গরম করে কালো জিরে এবং কাঁচালঙ্কা ফোড়ন দিলেন।

• তারপর একে একে মাছগুলি ভালো করে ভেজে নিলেন।

• এরপর সর্ষের পেস্টটিতে অল্প হলুদ গুঁড়ো যোগ করলেন এবং ভালো করে মিশিয়ে নিলেন।

• এবার ভাজা মাছগুলির উপর এই পেস্টটি দিয়ে দিলেন।

Read more:- পমফ্রেট মাছ দিয়ে নতুন কিছু ট্রাই করতে চান? বানান সর্ষে পমফ্রেট ঝাল, রইল রেসিপি

• তারপর কিছুক্ষণ রান্না হওয়ার পর উপর থেকে স্বাদ মতো নুন এবং গোটা কাঁচালঙ্কা দিয়ে দিলেন।

• এরপর ঝোল দুটি উঠলে উপর থেকে অল্প গণেশ মার্কা সর্ষের তেল ছড়িয়ে দিতেই তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button