One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
প্রশ্নপত্র ফাঁসের অভিশাপ থেকে যুবসমাজকে বাঁচাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম রুখতে দেশজুড়ে তৈরি হবে বিশেষ ফাস্ট-ট্রাক আদালত।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ
- রাজ্য রাজনীতি: মহিলাদের সুরক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
- জাতীয় রাজনীতি ও তৃণমূল-বিজেপি তরজা
OneWorld News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। দেখে নেওয়াক আজকের দিনের সবথেকে বড় রাজনৈতিক খবরাখবর এক নজরে।
We’re now on WhatsApp – Click to join
১. প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ
প্রশ্নপত্র ফাঁসের অভিশাপ থেকে যুবসমাজকে বাঁচাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম রুখতে দেশজুড়ে তৈরি হবে বিশেষ ফাস্ট-ট্রাক আদালত। অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ ও উত্তাল রাজনীতির মাঝেই স্পষ্ট বার্তা—তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই মিলবে না কারোই!
২. রাজ্য রাজনীতি: মহিলাদের সুরক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
এদিকে রাজ্য রাজনীতিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বিধানসভায় এল বড় নির্দেশ। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন—মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় আর ওপরমহলের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। পুলিশকে দেওয়া হয়েছে সম্পূর্ণ ‘ফ্রি হ্যান্ড’ বা কড়া পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা। অপরাধ দমনে থানাগুলিতে জরুরি যানবাহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মহিলা হেল্প ডেস্ক আরও সক্রিয় করার ঘোষণা করা হয়েছে।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩. জাতীয় রাজনীতি ও তৃণমূল-বিজেপি তরজা
জাতীয় রাজনীতি থেকে শুরু করে কলকাতার রাজপথ—সবর্ত্রই এখন প্রতিবাদের ঝড়। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং রাজনৈতিক দমনের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোলকাতা থেকে জেলা স্তর পর্যন্ত আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়ে বিরোধী ঐক্যের ওপর জোর দিয়েছেন তিনি।
আজকের সমস্ত আপডেট পেতে নজর রাখুন শুধু ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায়।






