Kochu Bata Recipe: ইন্দুবালা ভাতের হোটেল স্পেশাল কচু বাটা বানাতে চান? রইল রেসিপি
গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার লাবনী চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল কচু বাটা। এটি বাঙালির অতি পুরোনো একটি রান্না। গরম ভাতের সাথেও এটি দুর্দান্ত লাগে।
Kochu Bata Recipe: বাঙালির অতি প্ৰিয় কচু বাটা বানাতে গণেশ মার্কা সর্ষের তেল ব্যবহার করতে পারেন, এর স্বাদ-ঝাঁঝ-গন্ধ যেকোনও ডিশে নতুন মাত্র যোগ করে
হাইলাইটস:
- গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে আলোচনা করা হল
- গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার লাবনী চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ইন্দুবালা ভাতের হোটেল স্পেশাল কচু বাটা
- সম্পূর্ণ রেসিপিটি জানতে আপনাকে এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে
Kochu Bata Recipe: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে হুগলির বিখ্যাত ইনফ্লুয়েন্সার লাবনী চক্রবর্তী আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল কচু বাটা। এটি বাঙালির অতি পুরোনো একটি রান্না। গরম ভাতের সাথেও এটি দুর্দান্ত লাগে। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –
We’re now on WhatsApp – Click to join
ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল কচু বাটা তৈরির উপকরণগুলি হল:
• কচু (কুচি কুচি করে কাটা)
• গণেশ মার্কা সর্ষের তেল
• কালো সর্ষে
• সাদা সর্ষে
• নারকেল কুচি
• কাঁচালঙ্কা
• স্বাদ মতো নুন

ইন্দুবালা ভাতের হোটেল স্পেশাল কচু বাটা তৈরির পদ্ধতি:
• প্রথমে কচুগুলি কুচি কুচি করে কেটে ভালো করে থেঁতো করে হামান দিস্তাতে কচু মিহি করে বেটে নিলেন।
• তারপর মিহি করে বাটা কচু থেকে সমস্ত রস চিপে বার করে নিলেন।
• এরপর তাতে একে একে কালো সর্ষে, সাদা সর্ষে এবং নারকেল কুচি দিয়ে দিলেন।
• এবার সবকিছু একসঙ্গে বেটে একটি মিহি পেস্ট বানিয়ে নিলেন।
Read more:- খুব সহজে বানিয়ে ফেলুন সামার স্পেশাল টক মিষ্টি আমের আচার, রইল রেসিপি
• তারপর তাতে ৩-৪টি কাঁচালঙ্কা দিয়ে দিলেন এবং ভালো করে বেটে নিলেন।
• এরপর বেশ খানিকটা গণেশ মার্কা সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতেই তৈরি হয়ে গেল ইন্দুবালা ভাতের হোটেল স্পেশাল কচু বাটা।
এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







