নিৰ্বাচন

West Bengal Assembly Elections 2026 Re-poll: সকাল থেকে ১৫টি বুথে শুরু পুনর্নির্বাচন, ফের ভোটের লাইনে দুই বিধানসভার ভোটাররা

শুক্রবারই স্ক্রুটিনির পরই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। সেই মতোই রাজনৈতিক দল এবং এলাকার ভোটারদেরও এ প্রসঙ্গে অবগত করা হয়। শনিবার সকাল থেকেই এই বুথগুলিতে শুরু হয়েছে ভোট গ্রহণ।

West Bengal Assembly Elections 2026 Re-poll: শনিবার অর্থাৎ আজ ফের ভোটের লম্বা লাইনে দাঁড়িয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ভোটাররা

হাইলাইটস:

  • আজ ১৫টি বুথে পুনর্নির্বাচনের জন্য সকাল থেকেই লম্বা লাইন
  • ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে ভোট গ্রহণ
  • এই দুই বিধানসভা কেন্দ্রের আই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা পর্যন্ত

West Bengal Assembly Elections 2026 Re-poll: ইতিমধ্যেই রাজ্যে দু’দফায় মিটেছে ভোট গ্রহণ। ৪ঠা মে অর্থাৎ সোমবার হবে ভোট গণনা। তবে তার আগেই এবার শনিবার অর্থাৎ আজ ফের রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিমের ১৫টি বুথের ভোটাররা পুনর্নির্বাচনের জন্য দাঁড়িয়ে ভোটের লম্বা লাইনে।

We’re now on Telegram- Click to join

শুক্রবারই স্ক্রুটিনির পরই পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। সেই মতোই রাজনৈতিক দল এবং এলাকার ভোটারদেরও এ প্রসঙ্গে অবগত করা হয়। শনিবার সকাল থেকেই এই বুথগুলিতে শুরু হয়েছে ভোট গ্রহণ। সন্ধ্যা অবধি চলবে ভোট গ্রহণ।

We’re now on WhatsApp- Click to join

আজ দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য মগরাহাট পশ্চিম বিধানসভায় সকাল থেকেই দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। এই একই ছবি ডায়মন্ড হারবার কেন্দ্রেও। প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন ভোটারদের মধ্যে যেমন উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল, পুনর্নির্বাচনের ক্ষেত্রেও ধরা পড়ল এই একই চিত্র। ১৫টি বুথে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, দ্বিতীয় দফায় যেরকম নিরাপত্তার কড়াকড়ি ছিল ঠিক তেমনই আজও কেন্দ্রীয় বাহিনির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই হচ্ছে ভোট গ্রহণ।

West Bengal Assembly Elections 2026 Re-poll

গত বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ ছিল রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রের। ওই দিন ডায়মন্ড হারবার আর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রেও হয়েছিল ভোট গ্রহণ। তবে ওই জায়গাগুলি থেকে বেশ কিছু অভিযোগ সামনে আসে। আর সেই কারণেই এই দুই বিধানসভা কেন্দ্র সহ আরও কয়েকটি জায়গায় পুনর্নির্বাচন করানোর আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কয়েক জন প্রার্থীর পক্ষ থেকে।

Read More- অধিকাংশ সমীক্ষায় এগিয়ে বিজেপিই! হাড্ডাহাড্ডি টক্কর তৃণমূলের, রইল ৬টি এক্সিট পোলের রিপোর্ট

পুনর্নির্বাচনের প্রয়োজন আছে কি না, তা স্ক্রুটিনি করে দেখে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কমিশন-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনির বিষয় খতিয়ে দেখে সুব্রত রিপোর্ট দেন নির্বাচন কমিশনকে। তার পরই জানানো হয় পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button