নিৰ্বাচনPolitics

By Election: চলছে ভোট গণনা, উভয় কেন্দ্রেই পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি প্রার্থীরা, পিছিয়ে রয়েছে বিরোধী দলগুলো

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দুই বিধানসভা কেন্দ্রেই মোট ১৫টি রাউন্ড ভোটগণনা হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রথম দিকের ফলাফল থেকেই এখনই চূড়ান্ত জয়-পরাজয়ের হিসাব কষা সম্ভব নয়।

By Election: উপনির্বাচনের গণনায় দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি প্রার্থী, ভোটের লড়াইয়ে বারবার বদলাচ্ছে বিরোধীদের অবস্থান

হাইলাইটস:

  • নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আজ গণনা
  • এদিন ভোট গণনার শুরুতেই এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা
  • নন্দীগ্রামে দ্বিতীয় কংগ্রেস থাকলেও রেজিনগরে ত্রিমুখী লড়াই

By Election: রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনায় প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছেন পদ্ম প্রার্থীরা। আজ সকাল থেকে গণনা শুরু হতেই দুই কেন্দ্রেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে রাজনৈতিক সমীকরণে। গণনা অনুযায়ী, নন্দীগ্রামে বিজেপির পরে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থান নিয়ে তৃণমূল, আম জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেসের মধ্যে বার বার অবস্থানে বদল হচ্ছে।

We’re now on Telegram- Click to join

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই দুই বিধানসভা কেন্দ্রেই মোট ১৫টি রাউন্ড ভোটগণনা হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রথম দিকের ফলাফল থেকেই এখনই চূড়ান্ত জয়-পরাজয়ের হিসাব কষা সম্ভব নয়। তবে গণনার শুরুতেই দুই কেন্দ্রেই বিজেপির এহেন এগিয়ে থাকা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

এদিকে, নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনায় প্রথম থেকেই অনেকটা ব্যবধানে এবার এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। আর দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। এবং তৃতীয় স্থানে বাম প্রার্থী আর চতুর্থ স্থানে সিপিআই প্রার্থী রয়েছেন বলেই জানা গিয়েছে। প্রথম রাউন্ড গণনা শেষ হওয়ার পরেও বিজেপিরই এগিয়ে থাকার খবর মিলেছে। যদিও এখনও অবধি গণনা শেষ হয়নি। তাই এ মুহূর্তে কোনও প্রার্থীর হবে জয় তা এখনও নিশ্চিত বলার যাচ্ছে না।

এছাড়া রেজিনগর কেন্দ্রের প্রথম রাউন্ডের গণনাতেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। পোস্টাল ব্যালটে গণনার পরই তাঁর ব্যবধান ছাড়িয়েছে ২, ০০০ ভোট বলেই মিলছে খবর। আজ সকালের তথ্য অনুসারে, প্রথম রাউন্ডের শেষেই বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার ব্যবধান হতে পারে ৭ হাজার ভোটেরও বেশি। তবেনির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে এই ব্যবধানই চূড়ান্ত তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

Read More- আজ রাজ্যে জোড়া উপনির্বাচন, শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ, কী চাইছে নন্দীগ্রাম ও রেজিনগরের মানুষ?

অন্যদিকে, রেজিনগরে দ্বিতীয় স্থান নিয়েই তৈরি হচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। প্রাথমিক গণনাতেই বিভিন্ন পর্যায়ে কখনও আম জনতা উন্নয়ন পার্টি, কখনও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তো আবার কখনও কংগ্রেসের নাম উঠে এসেছে। এর ফলে রেজিনগরে বিজেপির প্রতিদ্বন্দ্বী শেষ অবধি কোন দল যে হবে, তা এখনও অবধি স্পষ্ট নয়। কিন্তু পরবর্তী রাউন্ডগুলির ভোট গণনাই এর উত্তর দিতে পারবে।

এইরকম আরও রাজনৈতিক এবং নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button