Bangla News

CM Suvendu Adhikari on Singur Big Industry: সিঙ্গুরে বড় শিল্পের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, নিউ টাউনে একই ক্যাম্পাসে এবার বিধানসভা-হাইকোর্ট তৈরির বিরাট পরিকল্পনা

সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সিঙ্গুরে বিরাট বড় কিছু হতে চলেছে, এইটুকু নিশ্চিত। ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে জমি কেনার। এই বিষয়ে কাজ করছেন হুগলির জেলাশাসক ও শিল্পোন্নয়ন দফতর। 

CM Suvendu Adhikari on Singur Big Industry: সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমিতে বড় শিল্পের পরিকল্পনা, একাধিক সংস্থার আগ্রহের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 

হাইলাইটস:

  • সিঙ্গুরে এবার বড় শিল্প গড়ে তোলার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
  • এবার একাধিক প্রশাসনিক পরিকাঠামো তৈরির কথাও জানালেন মুখ্যমন্ত্রী
  • এদিন সাংবাদিক বৈঠক করে এই পরিকল্পনাগুলির কথা জানান মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari on Singur Big Industry: সিঙ্গুরে এবার বিরাট বড় শিল্প গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় নতুন করে শিল্প বিনিয়োগের পাশাপাশি এবার একাধিক প্রশাসনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। গতকাল কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে এই পরিকল্পনাগুলির কথা সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

We’re now on Telegram- Click to join

সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সিঙ্গুরে বিরাট বড় কিছু হতে চলেছে, এইটুকু নিশ্চিত। ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে জমি কেনার। এই বিষয়ে কাজ করছেন হুগলির জেলাশাসক ও শিল্পোন্নয়ন দফতর।

We’re now on WhatsApp- Click to join

সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমি কেনারও এবার পরিকল্পনা রয়েছে বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, বামেদের মতো লাঠিচার্জ করে নেওয়া হবে না জমি, আবার তৃণমূল সরকারের মতো অনুসরণ করা হবে না জমি অধিগ্রহণের পদ্ধতিও। জমি দিতে যাঁরা আগ্রহী, তাঁদের কাছ থেকেই সরাসরি কেনা হবে জমি। একাধিক বড় বড় সংস্থা ইতিমধ্যেই এবার শিল্প স্থাপনে আগ্রহও প্রকাশ করেছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী।

কেবল সিঙ্গুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জমি কেনার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। জমি কেনা হচ্ছে পুরুলিয়ায় পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও উদ্যোগ নেওয়া হয়েছে জমি কেনার। নিউ টাউনের পাশাপাশি যাঁরা ভাঙড়ে জমি বিক্রি করতে চান, নির্ধারিত দামে তাঁদের কাছ থেকেও জমি কেনার কথা জানান মুখ্যমন্ত্রী।

Read More- ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ৯০ মিনিটের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হলো? ভারত এতে কতটা লাভবান হতে পারে, তা জেনে নিন

নিউ টাউনে এদিন বড় প্রশাসনিক ক্যাম্পাস তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য, ইতিমধ্যেই বিধানসভা এবং কলকাতা হাইকোর্টের জন্য নিউ টাউনে চিহ্নিত করা হয়েছে বড় এলাকা। একই ক্যাম্পাসের মধ্যে নতুন বিধানসভা, প্রশাসনিক পরিকাঠামো এবং বিচারপতি, হাইকোর্ট, মন্ত্রী এবং বিভিন্ন দফতরের প্রধান আধিকারিকদের আবাসন তৈরির বড় পরিকল্পনা রয়েছে। সচিবদের থাকারও ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে রাজ্যের অন্যতম বড় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠতে পারে নিউ টাউন।

এদিকে বিধানসভার সম্ভাব্য আসনসংখ্যা বৃদ্ধি এবং এই পরিকল্পনার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বর্তমান ভবনে জায়গার সীমাবদ্ধতার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এছাড়াও, কলকাতার ইকো পার্কে প্রায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কথাও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button