Nandigram Rejinagar By-election: আজ রাজ্যে জোড়া উপনির্বাচন, শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ, কী চাইছে নন্দীগ্রাম ও রেজিনগরের মানুষ?
একদল বিপুল জনপ্রিয়তা পেয়ে ক্ষমতায় এসেছে, আর একদল সর্বশান্ত হয়েছে। টুকরো টুকরো হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই আবহেই আজ দুই কেন্দ্র হাই-ভোল্টেজ উপনির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং মুর্শিদাবাদের রেজিনগরে।
Nandigram Rejinagar By-election: দুই কেন্দ্রে কোন ইস্যুতে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে শাসক-বিরোধীরা
হাইলাইটস:
- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় ফের নির্বাচন
- নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু জোড়া উপনির্বাচন
- নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করছে তৃণমূল, অন্যদিকে রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলের লড়াই।
Nandigram Rejinagar By-election: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর প্রথম উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে জোড়া আজ উপনির্বাচন রয়েছে। শক্তিপরীক্ষায় শাসক দল, জমি পেতে মরিয়া বিরোধীরাও। সদ্য বিধানসভা নির্বাচন হয়েছে রাজ্যে। ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতার পালাবদল হয়েছে। এবার জোড়া উপনির্বাচনের পালা। একদল বিপুল জনপ্রিয়তা পেয়ে ক্ষমতায় এসেছে, আর একদল সর্বশান্ত হয়েছে। টুকরো টুকরো হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই আবহেই আজ দুই কেন্দ্র হাই-ভোল্টেজ উপনির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং মুর্শিদাবাদের রেজিনগরে।
We’re now on WhatsApp – Click to join
গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়াও লড়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে। দুই কেন্দ্র থেকেই তিনি জিতেছিলেন তিনি। জেতার পর নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির রেজিনগর ছাড়াও নওদা আসন থেকেও লড়েছিলেন। তিনিও জিতেছিলেন দুটোতেই। যার ফলে হুমায়ুন ছেড়ে দেন রেজিনগর। আজ এই দুই কেন্দ্রেই চলছে ভোটগ্রহণ। জোড়া উপনির্বাচনে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
Rejinagar, West Bengal: CM Suvendu Adhikari campaigns in Rejinagar for the BJP candidate ahead of the Nandigram bypoll pic.twitter.com/lEoIgDCb0K
— IANS (@ians_india) October 1, 2026
বঙ্গ-রাজনীতির মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বহু ওঠানামার সাক্ষী থেকেছে। তাই তো রাজ্য রাজনীতির হটসিটে পরিণত হয়েছে এটি। নতুন মুখ্যমন্ত্রীও বেছেছে নন্দীগ্রাম। এবার সেই নন্দীগ্রামেই উপনির্বাচন। ছাব্বিশে নির্বাচনী বিপর্যয়ের পর টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের সাম্রাজ্য। এবারের উপনির্বাচনে জোড়াফুল প্রতীক নেই। নন্দীগ্রামের ভোট ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীও। ফলে ওই কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করছে কালীঘাট তৃণমূল।
উপনির্বাচন রয়েছে মুসলিম প্রধান এলাকা মুর্শিদাবাদের রেজিনগরেও। একদা কংগ্রেসের গড় ছিল। পরে কংগ্রেসের দুর্গে ফাটল ধরায় তৃণমূল কংগ্রেস। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জেতেন আম জনতা উন্নয়ন পার্টি নেতা হুমায়ুন কবীর। সেই আসনেই এবার উপনির্বাচন। প্রার্থী হুমায়ুনের ছেলে।
Read more:- রেজিনগর উপনির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবির, কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?
গত কয়েকদশকে বাংলায় বোধহয় এমন কোনও ভোট হয়নি যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারে দেখা যায়নি। তিনবারের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে একাধিক উপনির্বাচনের প্রচারে দেখা গিয়েছে। ভোটে হারার পর উপনির্বাচনের ময়দানে দেখা গেল না তৃণমূলনেত্রীকে। তিনি দিল্লি উড়ে গেলেন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে। কিন্তু নন্দীগ্রাম বা রেজিনগরে প্রচারে তাঁকে দেখা গেল না।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





