Bangla News

CM Suvendu Adhikari: পুজোর আগেই ফের বাড়ানো হল ভাতা, ছাত্রীদের জন্যও বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

অক্টোবর থেকেই বাড়ানো হল এবার ভাতাও। আগে দেওয়া হত ১, ৮০০ টাকা। বরাদ্দ টাকা বাড়িয়ে এবার থেকে দেওয়া হবে ৩, ৩০০ টাকা।

CM Suvendu Adhikari: পুজোর আগে ভাতা নিয়ে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

হাইলাইটস:

  • পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
  • মন্ত্রিসভার বৈঠক শেষেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা
  • ছাত্রীদের জন্য এবার বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari: সোমবার নবান্ন থেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর মুখে এবার ফের একবার ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষেই একটি সাংবাদিক বৈঠকে এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই দ্রুত ১৪, ০০০-এর বেশি পদে নিয়োগ থেকে শুরু করে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। তফশিলি জাতি এবং উপজাতির যে সকল সব পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করছে, তাঁদের জন্যও অনেকটা বাড়ানো হল বরাদ্দ টাকা এবার রাজ্য সরকারের পক্ষ থেকে।

We’re now on Telegram- Click to join

অক্টোবর থেকেই বাড়ানো হল এবার ভাতাও। আগে দেওয়া হত ১, ৮০০ টাকা। বরাদ্দ টাকা বাড়িয়ে এবার থেকে দেওয়া হবে ৩, ৩০০ টাকা। এরই সঙ্গে জানানো হয়েছে যে, অ্যাপ্রুভ হয়েছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’। প্রথম বর্ষে যে সকল পড়ুয়ারা ভর্তি হলেন, তাঁরা টাকা পাবেন চলতি শিক্ষা বর্ষ থেকেই।

We’re now on WhatsApp- Click to join

প্রথম বছর দেওয়া হবে তাঁদের ১৭, ০০০ টাকা। এবং পরের বছর ১৬, ০০০ টাকা করে পাবে তাঁরা। কেবল মাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সাথে কর্মবন্ধু প্রকল্পেও ভাতা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কর্মবন্ধু প্রকল্পে মাত্র ৫, ০০০ টাকা থেকে বাড়িয়ে ৮, ০০০ টাকা করেছি।”

রাজ্যে পালা বদলের পর বিজেপি ক্ষমতায় আসার পরই নিয়োগ হবে বলেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঠিক তেমনই সেই একই বিষয় তিনি মনে করেন। এবার সরকারি চাকরিতে ১ লাখ নিয়োগ হবে আবারও আশ্বাস দেন তিনি। তবে এখানেই শেষ নয়, পর্যটনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Read More- বালুরঘাট-পুরুলিয়া আর …বাংলায় এবার ৪টি নতুন বিমানবন্দর! স্বাক্ষরিত হবে MOU

এছাড়া তিনি বলেন, “ভালো হবে ট্যুরিজমের ক্ষেত্রে। আরও ২টি ব্যাগ হাসিমারাতে ছাড়া হবে।” এছাড়াও পুজোর পর আলোচনা করেছেন শিল্প-নীতি নিয়েও। এবং জানিয়েছেন, রিলায়েন্সের ক্যাম্পা কোলা কারখানাতে ২৮ তারিখ পুজো হবে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button