New Airport in Bengal: বালুরঘাট-পুরুলিয়া আর …বাংলায় এবার ৪টি নতুন বিমানবন্দর! স্বাক্ষরিত হবে MOU
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন পুরুলিয়া শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ছররায় বানানো হয়েছিল দু’টি রানওয়ে। এখানেই ঘাঁটি ছিল বিমানবাহিনীর ৪৪৪তম বম্বার্ডমেন্ট গ্রুপের।
New Airport in Bengal: এবার বড় পদক্ষেপ, আজই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু—অর্জুন, হতে চলেছে MOU স্বাক্ষর
হাইলাইটস:
- এবার বিরাট পদক্ষেপ বিজেপি সরকারের
- রাজ্যে এবার হবে নতুন চারটি বিমানবন্দর
- আজই নবান্নে স্বাক্ষরিত হতে চলেছে MOU
New Airport in Bengal: বাংলায় এবার নতুন বিমানবন্দর তৈরিতে বিরাট বড় পদক্ষেপ। আজ নবান্ন সভাঘরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মধ্যেই এবার স্বাক্ষরিত হতে চলেছে মউ (MOU)। এই চুক্তি নয়া বিমানবন্দর তৈরির লক্ষ্যেই। এই অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু, পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ আরও অন্যান্যরা। যে ৪টি বিমানবন্দর নিয়ে আলোচনা চলছে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরুলিয়ার ছররা এবং বালুরঘাট বিমানবন্দর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন সেরেছেন।
We’re now on Telegram- Click to join
পুরুলিয়ার ছররা বিমানবন্দর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন পুরুলিয়া শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ছররায় বানানো হয়েছিল দু’টি রানওয়ে। এখানেই ঘাঁটি ছিল বিমানবাহিনীর ৪৪৪তম বম্বার্ডমেন্ট গ্রুপের। সেখান থেকেই ওঠানামা করত বি-২৪ যুদ্ধবিমান।
We’re now on WhatsApp- Click to join
বামফ্রন্ট এবং তৃণমূল আমলে সেখানেই পুরোদস্তুর বিমানবন্দর তৈরির প্রচেষ্টা করা হলেও তবে তা বাস্তবায়িত হয়নি। সমীক্ষার পরেও কেন্দ্রের সাথে সমন্বয়ের অভাবই এর পিছনে অন্যতম কারণ বলেই মত প্রশাসনের। এবার রাজ্য এবং কেন্দ্রে বিজেপি সরকার। এর ফলে, এই কাজ ত্বরান্বিত করতে বেশি সময় লাগেনি।
🚨 𝗕𝗜𝗚 𝗔𝗩𝗜𝗔𝗧𝗜𝗢𝗡 𝗣𝗨𝗦𝗛 𝗙𝗢𝗥 𝗪𝗘𝗦𝗧 𝗕𝗘𝗡𝗚𝗔𝗟! ✈️🏗️
A 𝗠𝗼𝗨 𝘀𝗶𝗴𝗻𝗶𝗻𝗴 𝗶𝘀 𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝗱 𝗮𝘁 𝗡𝗮𝗯𝗮𝗻𝗻𝗮 𝗼𝗻 𝟱 𝗢𝗰𝘁𝗼𝗯𝗲𝗿 for 𝗨𝗗𝗔𝗡 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗱𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗻𝗲𝘄 𝗮𝗶𝗿𝗽𝗼𝗿𝘁𝘀 in West Bengal. The plan covers… pic.twitter.com/8cSkGjPzkx
— Infra Adda of West Bengal (@InfraAddaofWB) October 5, 2026
বালুরঘাট বিমানবন্দর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েই এখানকার রানওয়ে তৈরি। পরে সেখান থেকেই চলেছে বাণিজ্যিক বিমান। ৮০-র দশকে বালুরঘাট থেকে বায়ুদূতও ফ্লাইট চালিয়েছে। তারপর থেকে সেই বিমানবন্দর বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেখানেই রয়েছে প্রায় দেড় হাজার মিটার লম্বা রানওয়ে। নামাওঠা করতে পারবে এটিআর ৭২ বিমান। রয়েছে টার্মিনাল বিল্ডিংও।
Read More- হরমুজে কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে হামলা, এমটি কাজিমাহ ৩-কে লক্ষ্য করে হামলা
গত তৃণমূল সরকারের আমলে রাজ্য সরকার চালাবে ওই বিমানবন্দর বলেই ঠিক হয়েছিল। বিমানবন্দরের পরিকাঠামো গড়তে ২০১৮ সালে খরচ করা হয় প্রায় ১২ কোটি টাকা। তবে, চালু হয়নি বিমানবন্দর। কেন্দ্রের কাছে এবার রাজ্যের হাতে থাকা প্রায় ১৩২ একর জুড়ে হস্তান্তরিত হতে চলেছে সেই বিমানবন্দর। সম্প্রতি, এই বিমানবন্দর পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন তিনি চান যে এখানে ওঠানামা করুক বড় বিমান।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







