Entertainment

Sadhak Bamakhyapa Review: ভক্তি-রসে পরিপূর্ণ সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’, তারা মায়ে আচ্ছন্ন পাগলহারা যুবকের গল্প কতটা মন ছুঁল দর্শকের?

সর্বানন্দর ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায়ের শান্ত, মধুর, লাবণ্যময় অভিনয় ছবির অনেকখানি বিছিয়ে রয়েছে। এই ছবির আর এক সম্পদ হল কিশোর বামার ভূমিকায় শঙ্খদীপের সরল মিষ্টি হাসি, মাধুর্য, আর তারা মায়ের প্রতি তার অবিশ্বাস্য ভালোবাসার টান।

Sadhak Bamakhyapa Review: পর্দায় কতটা জাদু ছড়াতে পারলো তারাপীঠের সাধক ‘বামাক্ষ্যাপা’র জীবনগাথা?

 

হাইলাইটস:

  • সব্যসাচী যেন সত্যিই তারাপীঠের সাধক ‘বামাক্ষ্যাপা’!
  • সব্যসাচী এবং পায়েল অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’
  • কেমন হল তবে সব্যসাচীর ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবি?

Sadhak Bamakhyapa Review: ১৮৮৩ সালের ২২শে ফেব্রুয়ারি বীরভূমের আটলা গ্রামে চতুর্দশী রাত্রির বামদেব প্রহরে জন্ম তাই নাম বামদেব। গরিব গায়ক ও সাধক সর্বানন্দ চট্টোপাধ্যায় এমনি গৃহবধূ রাজকুমারী দেবীর একমাত্র পুত্র। ছবির প্রথম অংশের নায়ক সর্বানন্দ। কেননা বামদেবের জীবনে তাঁর বাবার প্রভাব ছিল গভীর।

We’re now on Telegram- Click to join

সর্বানন্দর ভূমিকায় সাহেব চট্টোপাধ্যায়ের শান্ত, মধুর, লাবণ্যময় অভিনয় ছবির অনেকখানি বিছিয়ে রয়েছে। এই ছবির আর এক সম্পদ হল কিশোর বামার ভূমিকায় শঙ্খদীপের সরল মিষ্টি হাসি, মাধুর্য, আর তারা মায়ের প্রতি তার অবিশ্বাস্য ভালোবাসার টান। তার হল দুই মা। সে তারাপীঠের মা তারাকে ভাবে তার বড়মা। সে বড়মার আদেশ মেনেই চলে। সে শুনতে পায় তার বড়মার কণ্ঠস্বর।

We’re now on WhatsApp- Click to join

নিজের মা রাজকুমারী এবং তারাপীঠের বড়মা, কার মন জুগিয়ে চলবে বামা? এই ছবিতে এটি একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। বামার মায়ের ভূমিকায় সাবলীল মোনালিসা চট্টোপাধ্যায়। তবে বামা যতই বড় হতে থাকে, ততই সমাজ আর সংসার তার কাছে অসহনীয় হয়ে ওঠে। এরপরই তাঁর বাবা সর্বানন্দ দেহত্যাগ করেন। সংসারের ভার এসে পড়ে বামার ওপরেই। এরপর বামা ক্রমশ হয়ে ওঠে তারা মায়ের আচ্ছন্ন এক পাগলপারা যুবক। সংসারের অযোগ্য তিনি। তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য মন্দিরে সে তারা মায়ের সঙ্গে থাকবেন। মাকে ছেড়ে কিছুতেই থাকতে পারেন না তিনি। তাই লোকে তাঁকে ‘খ্যাপা’ বলে ডাকে।

লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে বামাক্ষ্যাপার নাম। এখান থেকেই ছবির শেষ অবধি এই ছবি যেন দাঁড়িয়ে আছে বামার ভূমিকায় সব্যসাচী চৌধুরির অভিনয়। বামদেবের কাহিনি, তাঁর বর্ণনা যতটুকু পড়েছি, সেই বামাকে জীবন্ত করে তুলেছেন সব্যসাচী। এই চরিত্রের সঙ্গে সব্যসাচীর এত বছর ধরে জড়িয়ে থাকাটা বেশ নাড়া দিয়েছে। এটা বামার প্রতি গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া সম্ভব হত না।

Read More- নাড়ির টান ছিঁড়ে বড়মার স্মরণে বামাচরণ, প্রকাশ্যে এল ‘বামাক্ষ্যাপা’র ট্রেলার

এই ছবিতে তিনি কেবল বামার চরিত্রে অভিনয়ই করেননি, গল্পটাও তিনিই লিখেছেন রিসার্চ করে, লিখেছেন চিত্রনাট্যও এবং এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষালের পাশাপাশি তিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও বটে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও বামা চরিত্রে অসাধারণ সব্যসাচী। সুতরাং সাধক বামার সাথে তাঁর প্রসারিত মানস সংযোগ প্রসঙ্গে কোনও সংশয় নেই।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button