Bigg Boss Bangla: ‘স্বয়ং শ্রীকৃষ্ণও ধর্মযুদ্ধ জিততে কৌশলের আশ্রয় নিয়েছিলেন’, সৌরভকাণ্ডে এবার সাফাই জীতুর
অনেকেই জীতুর মানসিক সুস্থতার কামনা করেছেন। আবার একাংশ তাঁকে 'অমানবিক' এবং 'খুনি' বলেও দাগিয়ে দিয়েছে। এহেন বিতর্কের আবহেই সমাজ মাধ্যমে জীতু কমলের অ্যাকাউন্টে এবার জ্বলজ্বল করছে সাফাইমূলক এক পোস্ট।
Bigg Boss Bangla: জুটেছে ‘খুনি’ ও ‘বিগ বসের মদতপুষ্ট দৈত্য’র তকমা, জীতুকে কটাক্ষ নেটিজেনদের!
হাইলাইটস:
- জীতুকে খুনি-বিগ বসের মদতপুষ্ট দৈত্য বলে কটাক্ষ
- এদিন সোশ্যাল মিডিয়ায় সাফাইমূলক পোস্ট জীতুর
- এ প্রসঙ্গে কী সাফাই দিলেন অভিনেতা জীতু কমল?
Bigg Boss Bangla: বিগ বস বাংলার দুর্গের প্রতিযোগীদের কর্মকাণ্ড দেখে নানা প্রশ্ন তুলছেন দর্শকমহল। বিগ বস বাংলার ‘টিকিট টু ফিনালে’ জিততে সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী সৌরভ দাসের সঙ্গে জীতু কমল যা করলেন, তাতে ছিছিক্কার পড়ে গিয়েছে নেটপাড়া জুড়ে। ‘টিকিট টু ফিনালে’র টাস্ক চলাকালীন সৌরভকে রিকশা থেকে রীতিমতো ধাক্কা মেরে নিচে ফেলে দেন জীতু। ফলে ছাউনি ভেঙে নিচে পড়ে যায় সৌরভ। ঘটে রক্তারক্তি কাণ্ড। এর জন্য সৌরভের হাত কেটে গিয়ে রক্তও বেরোয়। আর এটা দেখে বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে নেটভুবনে।
We’re now on Telegram- Click to join
অনেকেই জীতুর মানসিক সুস্থতার কামনা করেছেন। আবার একাংশ তাঁকে ‘অমানবিক’ এবং ‘খুনি’ বলেও দাগিয়ে দিয়েছে। এহেন বিতর্কের আবহেই সমাজ মাধ্যমে জীতু কমলের অ্যাকাউন্টে এবার জ্বলজ্বল করছে সাফাইমূলক এক পোস্ট।
We’re now on WhatsApp- Click to join
ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় যে, ‘যুদ্ধ ও ভালোবাসায় সবই মাফ।’
শুধু কি তাই? এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধেও শ্রীকৃষ্ণের স্ট্র্যাটেজির প্রসঙ্গও তাতে উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে লেখা রয়েছে, মহাভারতের কুরুক্ষেত্র থেকে বিগ বসের রণক্ষেত্র, ‘কৌশল’ ছাড়া কোনও যুদ্ধই জেতা সম্ভব না।
Get well soon, Sourav. ❤️
Someone please evict Jeetu already. I genuinely can’t believe I used to like this Jeetu . I feel so embarrassed now. 😭 Ewwww .#BiggBossBangla https://t.co/Ty6FoCAI1A— Doyel⁷ ⊙⊝⊜ ᴀʀɪʀᴀɴɢ (@bts_debu) November 20, 2026
ধর্মযুদ্ধ জেতার জন্য কৌশল এবং ছলের আশ্রয় নিতে হয়েছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও। আর বিগ বস তো একটি গেম। এখানে টিকে থাকতে হলে পেশিশক্তির পাশাপাশি চাই স্ট্র্যাটেজি, মগজাস্ত্র আর কূটবুদ্ধি। টাস্কের নিয়মে বাকিদের উপর নিষেধাজ্ঞা থাকলেও কোনও বিধিনিষেধ ছিল না দুই প্রতিদ্বন্দ্বীর নিজস্ব রণকৌশলে। বিগ বসই যার প্রমাণ দিয়েছেন। শুরু থেকেই জীতুর শরীরেও আঘাত কম লাগেনি। তবুও তিনি বা তাঁর ভক্তরা কখনও এই ‘ভিকটিম কার্ড’ খেলেনি।
Read More- কলকাতাতেই সাতপাক ঘুরবে মিমি, কালিম্পংয়ে হবে তিন দিনের বিশেষ অনুষ্ঠান, এমনটাই জানালেন মিমির মামা
জীতুকে ‘বিগ বসের মদতপুষ্ট দৈত্য’ বলেও কটাক্ষ করেছেন সৌরভের বাবা। তার পাল্টা ওই পোস্টে সাফাই দিয়ে এও লেখা হয়েছে যে,”নিয়মের একচুলও বাইরে যাননি জীতু। স্ট্র্যাটেজি এবং প্রত্যুৎপন্নমতিত্বেই তিনি যোগ্য বিজয়ী…।” তবে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে এহেন পোস্টে ফের বিতর্ক উস্কে দিয়েছেন জীতু। এদিন শিবের দিব্যি কেটেও এহেন কার্যকলাপের জন্য ফের আরেকপ্রস্থ কটাক্ষবাণ ছুড়েছেন জীতুর উদ্দেশে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







